Monday, May 4, 2026

যুবরাজ সিং সেন্টার অফ এক্সেলেন্সে হাই-পারফরমেন্স সামার ক্লিনিক আয়োজন হতে চলেছে মার্লিন রাইজে

Date:

Share post:

ভারতের অন্যতম ক্রিকেট অ্যাকাডেমি যুবরাজ সিং সেন্টার অফ এক্সেলেন্স (YSCE) মার্লিন গ্রুপের সাথে যৌথভাবে  আগামি ২০ থেকে ২৬ জুলাই ২০২৫ পর্যন্ত সাত দিনের হাই-পারফরমেন্স সামার ক্লিনিক আয়োজন করতে চলেছে। এই ক্লিনিক অনুষ্ঠিত হবে যুবরাজ সিং সেন্টার অফ এক্সেলেন্স  (YSCE) হাই-পারফরমেন্স সেন্টার, ক্লাব প্যাভিলিয়ন, মার্লিন রাইজে।

সব বয়সের খেলোয়াড়দের এই সামার ক্লিনিক এলিট-লেভেল প্রশিক্ষণ নিতে পারে। এই কর্মসূচি চলতি বছরের শুরুতে পূর্ব ভারতের অনুষ্ঠিত হওয়া আগের ক্যাম্প এবং ট্রায়ালগুলির  সাফল্যের ভিত্তিতে আয়োজন হতে চলেছে । অংশগ্রহণকারীরা সপ্তাহব্যাপী ক্লিনিকে কোচেদের থেকে  ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং উইকেট-কিপিং সহ ফিটনেস ,ম্যাচ-সিমুলেশন এবং ক্রিকেট সম্পর্কীয় সচেতনতা ও  মানসিক ফিটনেস বিষয়গুলিতে প্রশিক্ষণ নিতে পারবে।

যুবরাজ সিং সেন্টার অফ এক্সেলেন্স (YSCE) -র প্রতিষ্ঠাতা  যুবরাজ সিং এই ক্লিনিক প্রসঙ্গে বলেন, প্রতিটি খেলোয়াড়ের প্রতিভা রয়েছে কিন্তু সেই  প্রতিভার জন্য প্রয়োজন সঠিক প্ল্যাটফর্ম এবং সঠিক অনুপ্রেরণা। এই ক্লিনিক হল তরুণ ক্রিকেটারদের শুধু দক্ষতা নয়, খেলায় টিকে থাকার মানসিকতা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি তাদের সাথে সংযোগ স্থাপন করে তাদের আরও উঁচু লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে উৎসুক।”

মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা এই ক্লিনিক প্রসঙ্গে বলেন,  ওয়াইএসসিই – (YSCE)-তে সামার ক্লিনিক ছাত্রদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করবে, সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে খ্যাতনামা ক্রিকেট তারকা যুবরাজ সিংয়ের অমূল্য পরামর্শ তারা পাবেন। আমরা আত্মবিশ্বাসী যে এই অভিজ্ঞতা ছাত্রদের আগামি  ক্রিকেট যাত্রাকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিয়ে যাবে”।

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে