Monday, April 27, 2026

ইংল্যান্ডের মহিলা টিমকে হারিয়ে ২-০ তে এগিয়ে হরমনপ্রীতরা, বিশ্বরেকর্ড রিচার 

Date:

Share post:

ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) ২২ গজের লড়াই চলছে ব্রিটিশ ভূমিতে। একদিকে পুরুষ ক্রিকেট দল অন্যদিকে মহিলাদের পাওয়ার। গম্ভীর -শুভমনরা প্রথম থেকে ব্যাকফুটে থাকলেও, টিম ইন্ডিয়ার মহিলা ক্রিকেট দল (India Women’s Team) তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে ইংল্যান্ডকে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও প্রথম দিনের ঘটনার পুনরাবৃত্তি। নিজের দেড়শোতম ম্যাচ খেলতে নামা স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) অবশ্য আগের দিনের ফর্ম ধরে রাখতে পারেননি। কিন্তু তাতেও জয় আটকে থাকেনি ভারতের (India Women’s Team। জেমাইমা রদ্রিগেজ, আমনজ্যোতদের দাপটে ২৪ রানে জিতল হরমনপ্রীত কৌরের দল। বিশ্ব রেকর্ড বাংলার মেয়ে রিচা ঘোষের (Richa Ghosh)।

ব্রিস্টলে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে তিন উইকেট হারায় ভারত। যার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল মাত্র ১৩ রানে স্মৃতির আউট হয়ে যাওয়া। অপর ওপেনার শেফালি বর্মাও মাত্র ৩ রান করেন। তবে দুজনের জুটিতে ১৪ রান উঠলেও নয়া রেকর্ড গড়ল। টি-টোয়েন্টিতে দুজনের জুটি করেছে ২৭২৭ রান, মহিলাদের টি-টোয়েন্টিতে এত রানের পার্টনারশিপ আর কোনও দলের নেই। এরপর ক্যাপ্টেন আউট হয়ে গেলে ম্যাচের হাল ধরেন। জেমাইমা ও আমনজ্যোত। দুজনেই ঝড়ের গতিতে রান তোলেন। দুজনেরই ব্যক্তিগত সংগ্রহ ৬৩।

 

তবে শেষবেলায় বিধ্বংসী ইনিংস খেলে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে রিচা ঘোষের। ১৪০ রানের বেশি স্ট্রাইক রেটে মাত্র কুড়ি বলে ৩২ রান করে টি-টোয়েন্টিতে এক হাজার রানের গণ্ডি টপকে গেলেন উইকেট কিপার- ব্যাটার। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত করে ১৮১ রান। জবাবে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানে থেমে যায়। এই জয়ের ফলে ২-০ তে এগিয়ে রইল ইন্ডিয়ান মহিলা ক্রিকেট দল (India Women’s Team)।

 

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...