Tuesday, February 3, 2026

দ্বিতীয় টেস্ট চলাকালীনই বোর্ডের নিয়ম ভঙ্গ জাদেজার

Date:

Share post:

বেশ কয়েকদিন পর ফের বড় রান পেয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ৮৯ রানের ইনিংস খেলেছিলেন জাড্ডু। ছুঁয়েছেন কপিল দেবের (Kapil Dev) রেকর্ডও। কিন্তু এর মাঝেই ফের বিতর্কে ভারতীয় দলের স্যার জাড্ডু। বোর্ডের নিয়ম ভঙ্গের অভিযোগ এবার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) বিরুদ্ধে। আর তাতেই শাস্তিও নাকি হতে পারে তাঁর। যদিও বোর্ডের তরফে অবশ্য সেভাবে কিছু জানানো হয়নি।

কিন্তু এরপর থেকেই শুরু হয়েছে যে জাদেজা (Ravindra Jadeja) কোন নিয়ম ভাঙলেন। বর্ডার-গাভাসকর ট্রফির পরই ক্রিকেটারদের আরও শৃঙ্খল করতে প্রায় ১০ দফা নিয়ম জারি করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই একটি নিয়ম নাকি জাদেজা ভেঙেছেন। সেই দশ দফা নিয়মের মধ্যে একটি ছিল যে ক্রিকেটাররা প্রস্তুতি হোক বা ম্যাচের সময় মাঠে যাওয়া, দলের সঙ্গেই যেতে হবে। কোনও ক্রিকেটারই একা যেতে পারবেন না মাঠে। এমনকি পরিবারের সদস্যদের সঙ্গেও যেতে পারবেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলাকালীন নাকি সেই নিয়মই ভেঙেছেন জাড্ডু।

সূত্রের খবর দ্বিতীয় দিন নিজের ব্যাটিং আরও মজবুত করার জন্য নাকি দলের আগেই মাঠে পৌঁছে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। খানিকটা বাড়তি প্রস্তুতি সারতে চেয়েছিলেন। এরপরই ৮৯ রানের ইনিংস খেলেছেন জাদেজা। শুভমন গিলের ২৬৯ রানের লক্ষ্যে পৌঁছতে জাদেজার অবদানও যে কম নয় তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু নিয়ম ভেঙে ফেলেছেন জাদেজা।

তবে কি এবার শাস্তির আওতায় পড়তে হবে ভারতীয় ক্রিকেটের এই তারকাকে। এখনও পর্যন্ত অবশ্য বোর্ডের তরফ থেকে সেভাবে কিছুই জানানো হয়নি। তবে হাল্কা বিতর্ক কিন্তু শুরু হয়ে গিয়েছে।

spot_img

Related articles

বিধানসভার কমিটিতে পার্থ! দলীয় বিষয় নয়: মত কুণালের

শিক্ষক নিয়োগ মামলায় দীর্ঘ কারাবাসের পরে জামিন পেয়ে ফের সক্রিয় ভূমিকায় প্রাক্তন শিক্ষা ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়...

ভবানীপুরে ৪০ হাজারের নাম বাদ, AI দিয়ে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলিকে টার্গেট: বিস্ফোরক অভিযোগ তৃণমূল সুপ্রিমোর

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে বেছে বেছে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলি থেকে কয়েক লক্ষ ভোটারের নাম...

জোরালো প্রমাণ আছে: পিছনের দরজা দিয়ে বাংলার ভোটারদের নাম বাদের তথ্য পেশ অভিষেকের

বাংলা ছাড়া আর কোনও রাজ্যে নিযুক্ত করা হয়নি মাইক্রো অবজার্ভার। যে সব রাজ্যে সবথেকে বেশি নাম বাদ গিয়েছে,...

বিয়ের পিঁড়ি নয়, চাই কলম: আইসি-র আশ্বাসে পরীক্ষার হলে লড়াকু ছাত্রী

পড়াশোনা করার স্বপ্নের পথে বাধা পারিবারিক সিদ্ধান্ত, সহ্য করতে পারল না মাধ্যমিক পরীক্ষার্থী। চরম সিদ্ধান্ত নিতেই ত্রাতা হয়ে...