Sunday, March 15, 2026

যৌন নির্যাতনের শিকার ব্যক্তির পরিচয় প্রকাশ শাস্তিযোগ্য অপরাধ! সতর্ক করল কলকাতা পুলিশ

Date:

Share post:

কসবা ল কলেজে গণধর্ষণের পরে সেই নিয়ে বিভিন্ন মত উঠে আসছে। অনেকেই নিগৃহীতা বলে দাবি করে সংবাদ মাধ্যমে বিবৃতি দিচ্ছেন। এই পরিস্থিতিতে তাঁদের পরিচিতি প্রকাশ নিয়ে সংবাদ মাধ্যমকে (News Media) সতর্ক করল কলকাতা পুলিশ (Kolkata Police)। নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তারা জানায়, “যৌন নির্যাতনের শিকার ব্যক্তির পরিচয় প্রকাশ করা একটি শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের যেকোনো লঙ্ঘনের জন্য কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।“

কসবায় গণধর্ষণের তদন্ত চলছে। এই বিষয়ে সংবাদ প্রকাশিত হচ্ছে প্রায় সব সংবাদ মাধ্যমে। এই পরিস্থিতিতে অনেকেই অভিযোগ করছেন, তাঁদেরও নির্যাতন করছেন মনোজিৎ মিশ্র। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যৌন নির্যাতনের শিকার ব্যক্তির পরিচয় প্রকাশ করা যায় না। এটি শাস্তিযোগ্য অপরাধ।

সেই বিষয় নিয়ে কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে এক্স হ্যান্ডেলে (X-Handle) পোস্ট করে লেখা হয়েছে,
“মহামান্য কলকাতা হাই কোর্ট উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে, কিছু সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যমের পোস্টে কিছু ছাত্রীদের এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যা দেখে ভুলভাবে অনুমান করা যেতে পারে যে, তাঁরা কসবায় ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনার ভুক্তভোগী—এর ফলে প্রকৃত ভুক্তভোগী ও ভুলভাবে চিহ্নিত হওয়া ছাত্রীদের, উভয়ের মর্যাদায় আঘাত লাগছে। যৌন নির্যাতনের শিকার কোনও ব্যক্তির পরিচয় প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এমন যে কোনও আইন লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মাননীয় কলকাতা হাইকোর্ট উদ্বেগের সাথে উল্লেখ করেছে যে কিছু মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া পোস্টে ছাত্রীদের এমনভাবে দেখানো হচ্ছে যা ভুলভাবে তাদের কসবা মামলার ভুক্তভোগী বলে মনে করা হচ্ছে – যা প্রকৃত ভুক্তভোগী এবং যাদের ভুলভাবে শনাক্ত করা হয়েছে তাদের উভয়ের মর্যাদা লঙ্ঘন করে।
যৌন নির্যাতনের শিকার ব্যক্তির পরিচয় প্রকাশ করা একটি শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের যেকোনো লঙ্ঘনের জন্য কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।“
আরও খবরহঠাৎ লালবাজারে জিতু কামাল! কী হল অভিনেতার

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...