Tuesday, June 2, 2026

সক্রিয় বর্ষা, সঙ্গে ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

ফের একবার ভারী বৃষ্টির সতর্কতার কথা শোনাচ্ছে আবহাওয়া দফতর। আপাতত সোমবার পর্যন্ত সেই সতর্কতা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে সেই সতর্কতা আরও বেশি। ১১ জুলাই পর্যন্ত থাকছে ভারী বৃষ্টির (heavy rain) পূর্বাভাস।

শনিবার সারাদিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তবে রবিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবারও দক্ষিণের হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

রবিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হুগলি, দুই চব্বিশ পরগণা, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (severe rain) সতর্কতা রয়েছে। কমলা সতর্কতা (Orange alert) জারি হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায়।

উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি প্রায় সারা সপ্তাহ ধরেই। সোমবার পর্যন্ত তেমন ভারী বৃষ্টি না হলেও মঙ্গলবার থেকেই সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা।

আরও পড়ুন: মধ্যরাতে রেলের মেরামতির কাজ: জেনে নিন কোন কোন লোকাল বাতিল

মূলত গাঙ্গেয় বঙ্গের (Gangetic Bengal) উত্তরভাগে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সক্রিয় বর্ষার কারণেই এই ঘূর্ণাবর্ত। এই অক্ষরেখা রাজস্থানের বিকানের পর্যন্ত বিস্তৃত। এই জোড়া ফলাতেই চলতি সপ্তাহে জারি থাকছে বর্ষার প্রবল প্রভাব।

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...