সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষিত হল ১৩৪-তম ডুরান্ড কাপের সূচি (134th Durand Cup 2025 Schedule)। বাংলা থেকে এবার চার দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তালিকায় রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাব এবং ডায়মন্ড হারবার এফসি। প্রথম ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড এফসি। আগামী ২৩ জুলাই থেকে সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই শুরু। প্রথম ম্যাচ সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে। মোহনবাগান ডুরান্ডে প্রথম ম্যাচ খেলবে ৩১ জুলাই। প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং ক্লাব।

এবারের ডুরান্ড প্রতিযোগিতায় টুর্নামেন্টে ২৪ টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে ইমামি ইস্টবেঙ্গল এফসি (EBFC), সাউথ ইউনাইটেড এফসি, নামধারী, ইন্ডিয়ান এয়ারফোর্স। গ্রুপ ‘বি’তে মোহনবাগান সুপার জায়ান্ট (MBSG), মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি (DHFC), বর্ডার সিকিউরিটি ফোর্স। গত বছর মোট ১২টি আইএসএল দল ডুরান্ডে অংশগ্রহণ করেছিল। কিন্তু এবার ডুরান্ড খেলবে ছ’টি ISL দল। A এবং B গ্রুপের ম্যাচ আয়োজিত হবে সল্টলেক এবং কিশোরভারতী স্টেডিয়ামে।গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড প্রথম ম্যাচ খেলবে আগামী ২ আগস্ট।
ডুরান্ডে মোহনবাগানের খেলা :-

- • ৩১ জুলাই – মোহনবাগান বনাম মহামেডান স্পোর্টিং
- • ৪ আগস্ট – মোহনবাগান বনাম বিএসএফ ফুটবল
- • ৯ আগস্ট- মোহনবাগান বনাম ডায়মন্ড হারবার এফসি
ইস্টবেঙ্গলের ম্যাচের সূচি :-

- • ২৩ জুলাই – ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড FC
- • ৬ আগস্ট – ইস্টবেঙ্গল বনাম নামধারী এফ সি
- • ১০ আগস্ট – ইস্টবেঙ্গল বনাম ইন্ডিয়ান এয়ারফোর্স
ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল- ১৬ এবং ১৭ আগস্ট।দু’টি সেমিফাইনাল- ১৯ ও ২০ আগস্ট এবং ফাইনাল- ২৩ আগস্ট ২০২৫ অনুষ্ঠিত হবে।

এবারের ডুরান্ড কাপের ম্যাচ ভেন্যু – কলকাতায় দু’টি (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গন), ইম্ফল (খুমান লম্পক স্টেডিয়াম), রাঁচি (মোরহাবাদি স্টেডিয়াম), জামশেদপুর (জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স), শিলং (জওহরলাল নেহরু স্টেডিয়াম), কোকরাঝাড় (সাই স্টেডিয়াম)। আই লিগ থেকে ডুরান্ড খেলবে ডায়মন্ড হারবার এফসি, শিলং লাজং এবং নামধারী এফসি।

–

–
–
–
–
–
–
–
–
–
