Wednesday, May 6, 2026

মোদির গ্যারান্টিতে ‘ধস’! ডবল ইঞ্জিনের রাজ্যগুলির বেহাল রাস্তায় সর্বগ্রাসী গহ্বর

Date:

Share post:

ডবল ইঞ্জিন সরকারকে ঢেলে বরাদ্দ দেয় কেন্দ্র। কিন্তু সেই অর্থে আদৌ উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের (UtterPradesh) বারাণসীই হোক বা মধ্যপ্রদেশের (MadhyaPadesh) নরসিংহপুর- সর্বত্র বেহাল রাস্তা। কোথাও বড় রাস্তায় ধস। কোথাও আবার রাস্তার কারণে ভাঙল ব্রিজ। কোটি-কোটি টাকার উন্নয়ন ধসে গেল মুহূর্তে। রাস্তাঘাট ধসে বেরিয়ে পড়ল বিরাট ফাঁপা সর্বগ্রাসী গহ্বর। রাস্তা না চোরাবালি, বোঝা মুশকিল! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নিজের লোকসভা কেন্দ্র বারাণসী হোক কিংবা ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ইন্দোর, মানুষকে দিনের পর দিন উন্নয়নের নামে ভুয়ো প্রতিশ্রুতির ললিপপ ধরাচ্ছে বিজেপি। ডবল ইঞ্জিন বিজেপি রাজ্যগুলিতে এই রাস্তা-ব্রিজ বিপর্যয়ের তীব্র নিন্দা করেছে তৃণমূল। দলের বক্তব্য, এত কোটি কোটি টাকার বিনিয়োগে যদি রাস্তা ভেঙে গর্তে পরিণত হয়, তাহলে সমগ্র দেশে ‘বিকাশ’ কোন পর্যায়ে ভাবতে পারেন?

একদিকে মোদির (Narendra Modi)বারাণসীতে ব্যস্ত রাস্তায় আচমকাই ধসে পড়ল পিচের প্রলেপ। তৈরি হল বিশাল ফাঁপা গহ্বর, যার মধ্যে অনায়াসে সেঁধিয়ে যেতে পারে একটা গোটা গাড়ি! একটু অসাবধান হলেই বড় বিপর্যয় নিশ্চিত। সমাজমাধ্যমে সেই গহ্বরের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও বারাণসীতে উন্নয়নখাতে কম বিনিয়োগ হয়নি। ২০১৪ থেকে ২০১৫-এর মার্চ পর্যন্ত ৫৮০টি প্রজেক্টে মোট বিনিয়োগ হয়েছে ৪৮,৪৫৯ কোটি টাকা। তাও কোটি টাকার উন্নয়নে সাধারণ মানুষের যন্ত্রণার শেষ নেই।
আরও খবরহিন্দু ধর্মকে অপমান ‘ধর্মের জ্ঞানদাতা’ মোদির, ভিডিও ফাঁস করে অভিযোগ ব্রাত্যর

আবার ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের নরসিংহপুর-হোশঙ্গাবাদ জাতীয় সড়কে ধসে পড়েছে ব্রিজ। নরসিংহপুরে মানুষদের বাধ্য করা হচ্ছে অসম্পূর্ণ সেতুর পাশ দিয়ে দড়ি ব্যবহার করে প্রাণের ঝুঁকি নিয়ে খরস্রোতা নদী পারাপারে। আবার ইন্দোরের মতো শহরেও ব্যস্ত রাস্তায় বিরাট ভূমিক্ষয়। সেখানেও বারাণসীর মতোই বিরাট ফাঁপা গহ্বরের আকারে বেরিয়ে পড়েছে নখদন্তহীন উন্নয়নের কঙ্কালসার চেহারা। শহরের ব্যস্ত রাস্তায় যেখানে দিনে লক্ষ-লক্ষ গাড়ি চলাচল করে, সেখানে রাস্তার উপর পিচের পাতলা প্রলেপ ধসে গিয়ে বিজেপি সরকারের উন্নয়নের মুখোশ খুলে দিল। শুধু উন্নয়নই নয়, রাস্তার নিচে এমন সর্বগ্রাসী ফাঁপা গহ্বর মানুষের সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে।

Related articles

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...