Saturday, April 4, 2026

শিল্পে জোর, বাড়ছে বিনিয়োগ: পুজোর পর বিজনেস কনক্লেভ 

Date:

Share post:

রাজ্যে শিল্পভিত্তিক পরিকাঠামো উন্নয়ন এবং রাজস্ব আয়ের নতুন সম্ভাবনা সৃষ্টি করতে জোরকদমে উদ্যোগ নিল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে অনুষ্ঠিত ‘সিনার্জি কমিটি’-র বৈঠকে মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা ড. অমিত মিত্র জানান, রাজ্যে ইতিমধ্যেই ৩,০৬৯টি শিল্প সংক্রান্ত বিনিয়োগ প্রস্তাব গৃহীত হয়েছে।

বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ইস্পাত, জেমস অ্যান্ড জুয়েলারি, তথ্যপ্রযুক্তি, পর্যটন, চর্ম ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে। অমিতবাবুর কথায়, “জেমস অ্যান্ড জুয়েলারি শিল্প থেকে ১.৮ বিলিয়ন ডলারের রপ্তানি হয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প থেকেও এসেছে ৪২৩ মিলিয়ন ডলারের রাজস্ব।”

বস্ত্র শিল্পেও রাজ্যের অগ্রগতি চোখে পড়ার মতো। ১৮১ মিলিয়ন কেজি ফেব্রিক উৎপাদনের পাশাপাশি স্কুল ইউনিফর্ম তৈরির জন্য ব্যবহৃত হয়েছে ৫ কোটির বেশি মিটার ফেব্রিক। এর সিংহভাগই তৈরি করেছেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা, যার মাধ্যমে সৃষ্টি হয়েছে ৬ কোটি কর্মদিবস। পর্যটন এবং চর্ম শিল্পেও বাড়ানো হচ্ছে পরিকাঠামোগত বিনিয়োগ। পুজোর পরেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বড় মাপের ব্যবসায়িক সম্মেলন— বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ। শিল্পে আরও বেশি বিনিয়োগ টানতে এই কনক্লেভকে অন্যতম হাতিয়ার হিসেবেই দেখছে রাজ্য সরকার।

আরও পড়ুন – ফের আর জি করকে ইস্যু করে রাজনীতির চেষ্টা! ৮ অগাস্ট রাতভর কর্মসূচির ডাক JDF-এর, তীব্র কটাক্ষ কুণালের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...