Thursday, April 30, 2026

সুবিচার করবেন: মুখ্যমন্ত্রীর ফোনে আশ্বস্ত সিদ্দিকুল্লা

Date:

Share post:

রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে মঙ্গলবার ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্দিকুল্লা জানিয়েছেন, প্রায় পাঁচ মিনিট কথা হয়েছে তাঁদের। সিদ্দিকুল্লা বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে সব জানিয়েছি। তিনি বিচারের আশ্বাস দিয়েছেন। আশা করছি, সুবিচার করবেন।’’ তিনি এ-ও জানিয়েছেন যে, ঘটনায় সাত জনের গ্রেফতারির কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রীর কাছে। তিনি বলেন, ‘‘পুলিশ জানে কারা অপরাধী। আমি নাম দিয়েছি। মুখ্যমন্ত্রী বলেছেন, কোনও জায়গায় এমন ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ করবেন তিনি।’’

জানা গিয়েছে, ৩ জুলাই একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার স্থান মালডাঙা পরিদর্শনে যান মন্ত্রী। সকাল দশটা নাগাদ পরিদর্শনে গিয়ে হঠাৎই তীব্র বিক্ষোভের মুখে পড়েন তিনি। ঘটনায় এতটাই ক্ষুব্ধ হন তিনি যে, পদত্যাগের কথাও জানান। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে আপাতত সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়েই আস্থা রেখেছেন বলে জানিয়েছেন সিদ্দিকুল্লা।

তাঁর ওপর হামলার ঘটনায় দলের একাংশের বিরুদ্ধেই আঙুল তুলেছিলেন সিদ্দিকুল্লা। শুধু তা-ই নয়, পুলিশের বিরুদ্ধেও নীরব দর্শকের ভূমিকা পালন করার অভিযোগ তুলেছিলেন তিনি।

আরও পড়ুন – জ্যোতি-বিভক্ত বিজেপি: তথাগতর ‘শয়তান’, শমীকের শ্রদ্ধা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

CRPF-এর ধাক্কায় বৃদ্ধের মৃত্যুতে লিখিত অভিযোগ দায়ের! CCTV ফুটেজ তলব জেলাশাসকের

ভোট দিতে গিয়ে 'কেন্দ্রীয় বাহিনীর সন্ত্রাসে' মৃত্যু হয়েছিল হাওড়ার (Howrah) উদয়নারায়ণপুরের পূর্ণচন্দ্র দলুইয়ের (৮১)। বৃহস্পতিবার তাঁর ছেলে তরণী...

বিজন সেতুতে প্রতিবাদ সমাবেশ, বিচার বিভাগীয় তদন্তের দাবি আনন্দমার্গীদের

১৯৮২ সালে ৩০ এপ্রিল দক্ষিণ কলকাতার বিজন সেতুতে ঘটেছিল এক অভিশপ্ত ঘটনা। ইতিহাসের পাতায় যা আনন্দমার্গী(Anandamargi) হত্যাকাণ্ড নামে...

১৫ অগাস্ট ডেডলাইন: গাড়িচালকদের মারাঠি না জানা বেআইনি, দাবি মহারাষ্ট্রের মন্ত্রীর

ভাষা নিয়ে যে বিদ্বেষ বিজেপি শাসিত মহারাষ্ট্রে বিজেপির নেতা-মন্ত্রীরা তৈরি করেছিলেন তাকে কার্যত শিলমোহর দিয়েছেন মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী...

IPL: সাজঘরেই ধূমপান! রিয়ানকে লঘু শাস্তি দিয়ে ছাড় বিসিসিআইয়ের

কড়া শাস্তির হাত থেকে রক্ষা পেলেন রাজস্থান রয়্যলসের অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag )। ভেপিং ঘটনায় বড় শাস্তি...