Tuesday, June 2, 2026

বার্ধক্য ভাতা প্রাপ্তিতে নতুন নিয়ম: নিয়ন্ত্রণ এখন কলকাতা পুরসভার হাতে

Date:

Share post:

রাজ্যে বার্ধক্য ভাতা প্রদানের প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার। এতদিন এই ভাতা অনুমোদনের দায়িত্বে ছিলেন সমাজকল্যাণ দফতরের অধীনস্থ কন্ট্রোলার অফ ভ্যাগ্রেন্সি। তবে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এই দায়িত্ব হস্তান্তর করা হল কলকাতা পুরসভার কমিশনার-এর হাতে। নবান্ন সূত্রে খবর, এই পরিবর্তনের ফলে ভাতা প্রদানের কাজ আরও দ্রুত, স্বচ্ছ ও দক্ষতার সঙ্গে সম্পন্ন হবে বলে আশা করছে সরকার। উপভোক্তারা যাতে দীর্ঘদিন অপেক্ষা না করে সহজেই ভাতা পেতে পারেন, সে লক্ষ্যেই এই প্রশাসনিক রদবদল।

প্রশাসনের মতে, কলকাতা পুরসভা সরাসরি নাগরিক পরিষেবার সঙ্গে যুক্ত, তাই তাদের মাধ্যমে এই ভাতা অনুমোদন হলে সেবা প্রদান হবে আরও কার্যকর। সরকারের এক আধিকারিক জানিয়েছেন, “নতুন ব্যবস্থায় আবেদন যাচাই থেকে অনুমোদন পর্যন্ত সময় অনেকটাই কমবে। বয়স্ক নাগরিকদের আর দফতরে দফতরে ঘুরতে হবে না।” শুধু বার্ধক্য ভাতা নয়, রাজ্য শিল্পোন্নয়ন ও সামাজিক কল্যাণের ক্ষেত্রে এই পদক্ষেপের ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করছে নবান্ন। সরকারের আশা, এই পরিবর্তন সমাজের প্রান্তিক ও প্রবীণ অংশের জন্য সুরক্ষা ও সম্মানের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠবে।

আরও পড়ুন- ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হাত দিয়ে সংবর্ধিত দুই দাবাড়ু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

তারকেশ্বর মন্দির পরিদর্শনের করে আজ বিকেলে দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর 

সল্টলেকে বিজেপির দফতরে 'জনতার দরবার' কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা শোনার পর সোমবার দুপুরে হুগলির তারকেশ্বর মন্দিরে যাবেন...

‘আটক’ কালনার প্রাক্তন বিধায়ক! দেবপ্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান জারি 

দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল কালনার প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ব্লক সভাপতি প্রণব রায়কে,এবার তাঁকে নিয়েই দেবপ্রসাদ বাগের...

আজ দুপুরে ধর্মতলায় মমতার ধর্না, ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার জন্য অনুমতি তৃণমূলকে

প্রথমে নির্বাচনে পরাজয়, তারপর তৃণমূল বিধায়কদের সই-জাল বিতর্ক, এসবের মাঝেই এবার রাস্তায় নেমে ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু...

তীব্র গরমে পরিবর্তিত হতে পারে ক্লাস টাইম, স্কুলগুলিকে বিশেষ নির্দেশ বিকাশ ভবনের 

গরমের ছুটি কাটিয়ে স্কুল চালু হতে না হতেই এবার বড় নির্দেশ দিল বিকাশ ভবন (Bikash Bhawan)। দক্ষিণবঙ্গের একাধিক...