Monday, June 15, 2026

ঋষভের পরিবর্তে খেলার সুযোগ পেয়েও ছাড়তে হল ঈশান কিষাণকে

Date:

Share post:

সুযোগ পেয়েও হাতছাড়া ঈশান কিষাণের (Ishan Kishan)। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলার মাঝেই ভারতীয় দলে ডাক পেয়েছিলেন। যেকোনও ক্রিকেটারের মতো ঈশান কিষাণও ছিলেন অত্যন্ত উচ্ছ্বসিত। কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই। কারণ সেই চোট। কয়েকদিন আগেই চোট পেয়েছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। আর তাই ঋষভ পন্থের (Rishabh Pant) পরিবর্তে তাঁকে ডাকা হলেও শেষপর্যন্ত নির্বাচকদের না বলতেই বাধ্য হয়েছেন ঝাড়খন্ডের এই তারকা ক্রিকেটার।

ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসেই পায়ে বিরাট চোট পেয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। পায়ের পাতায় চিঁড়ি ধরেছে। আর তাতেই আপাতত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এই ম্যাচের বাকি দিন গুলোতে তো বটেই, পঞ্চম ম্যাচ থেকেও ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। আর তাতেই দেখা দিয়েছে সমস্যা। ইংল্যান্ডের মাটিতেই উইকেটকিপার ব্যাটারের খোঁজ করা শুরু করেছিল ভারতীয় দল। সেখানে ধ্রুব জুরেল থাকলেও, ঈশান কিষাণেরই নাকি খোঁজ পড়েছিল।

এরপরই নাকি ঈশান কিষাণের (Ishan Kishan) সঙ্গে যোগাযোগ করেছিলেন বিসিসিআইয়ের নির্বাচকরা। কিন্তু ইচ্ছা থাকলেও তাঁকেও না করতে হয়েছিল। কারণ বেশ কয়েকদিন আগেই একটু দূর্ঘটনায় পায়ের গোড়ালীতে চোট পেয়েছিলেন তিনি। কয়েকটি সেলাইও পড়েছে তাঁর পায়ে। আর তাতেই আপাতত মাঠের থেকে বেশ কয়েকদিন দূরে রয়েছেন ঈশান কিষাণ।

ভারতীয় দলে সম্প্রতি তাঁর সুযোগ না পাওয়া নিয়ে নানান হিসাব নিকাশ চলছিল। সেখানেই সুযোগ এসেও গিয়েছিল ঈশান কিষাণের কাছে। কিন্তু শেষরক্ষা হল না।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...