Wednesday, May 13, 2026

আন্দামান ব্যাঙ্ক জালিয়াতিতে কলকাতা যোগ, ৩০০ কোটির প্রতারণা মামলায় তল্লাশি ইডির

Date:

Share post:

আন্দামান ও নিকোবর (Andaman & Nicobar) দ্বীপপুঞ্জের ৩০০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণায় কলকাতার যোগ! বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় একযোগে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সূত্রের খবর, অন্তত ১২টি জায়গাতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এই মামলার মূল অভিযুক্ত আন্দামানের প্রাক্তন কংগ্রেস সাংসদ কুলদীপ রাই শর্মা (Kuldip Rai Sharma)অভিযোগ, আন্দামানের একটি সমবায় ব্যাঙ্ক থেকে বিপুল পরিমাণ টাকা জালিয়াতির মাধ্যমে তোলা হয়েছিলতৈরি করা হয়েছিল একাধিক ভুয়ো সংস্থাসেই সংস্থাগুলির নামে ভুয়ো নথিপত্র দেখিয়ে ব্যাঙ্ক থেকে নেওয়া হত মোটা অঙ্কের ঋণপরে সেই ঋণ শোধ করা হয়নি। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত কুলদীপকে

কলকাতার (Kolkata) পার্ক সার্কাস এলাকায় অভিযুক্তের বাড়ি ও অফিসে হানা দিয়েছে ইডি। সেখানে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল প্রমাণ। ইডি সূত্রে জানা গিয়েছে, এই প্রতারণা চক্রে ব্যাঙ্ক কর্মী, ব্যবসায়ী থেকে রাজনৈতিক প্রভাবশালীদের যোগসাজশ থাকতে পারে। সেই সূত্র ধরেই তদন্ত চলছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বহু বছর ধরে সক্রিয় ছিল এই চক্র। একাধিক ভুয়ো সংস্থা খুলে, নকল ডকুমেন্ট দিয়ে বিভিন্ন ব্যাঙ্ক থেকে টাকা তোলা হত। পরে সেই টাকা হাওলার মাধ্যমে অন্যত্র পাচার করা হত। প্রতারণার অঙ্ক কমপক্ষে ৩০০ কোটি টাকা বলে দাবি ইডি-র। যদিও এখনো পর্যন্ত কোনও রাজনৈতিক প্রতিক্রিয়া পাওয়া যায়নিআরও পড়ুন: আয়ারল্যান্ডে বর্ণবিদ্বেষ! ডাবলিনে পিটুনির শিকার ভারতীয় বংশোদ্ভূত যুবক

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...