Tuesday, March 3, 2026

ওবিসি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য : ব্রাত্য

Date:

Share post:

ওবিসি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) যাচ্ছে রাজ্য সরকার। শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানান, সুপ্রিম কোর্টের নির্দেশের পর হাই কোর্টের (Calcutta High Court) যে অন্যরকম বিবেচনা হতে পারে, তা ধারণা ছিল না রাজ্যের। রাজ্য এ ব্যাপারে আইনি পথেই ব্যবস্থা নেবে। সর্বোচ্চ ন্যায়ালয়ে যাব। সম্ভবত আজ, শুক্রবারই মামলাটির ‘মেনশন’ হবে।

আরও পড়ুন: দিল্লিতে সময় নষ্ট! বাবা-মায়ের ‘প্রচার বাণিজ্যে’ কোথায় অভয়ার সম্মান, প্রশ্ন তৃণমূলের

বৃহস্পতিবার ওবিসি (OBC reservation) সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দর নির্দেশ দেন, গত ২২ মে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে, অর্থাৎ ২০১০-এর আগে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র পড়ুয়াদের ৭ শতাংশ সংরক্ষণ নীতি মেনেই মেধা তালিকা প্রকাশ করতে হবে। আর এর জন‌্য ১৫ দিন সময়ও বেঁধে দিয়েছে আদালত।

spot_img

Related articles

উদ্বেগ-আতঙ্ককে সঙ্গী করে ঘরে ফিরলেন, নিজের অভিজ্ঞতার কথা লিখলেন সিন্ধু

উদ্বেগ আতঙ্ক কাটিয়ে দুবাই থেকে দেশে ফিরলেন পিভি সিন্ধু (PV Sindhu )। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জন্য  দুবাইতে আটকে...

দর্শকশূন্য যুবভারতীতে ম্যাচ খেলার নির্দেশ, ফেডারেশনের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ মোহনবাগানের

আইএসএলের (ISL)শুরুতেই কড়া শাস্তির মুখে পড়ল মোহনবাগান( Mohun Bagan)।  চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অসদাচরণের( spectator misconduct)...

দোলের আগের রাতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশকর্মী 

দোলের আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা (road accident)। লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ পুলিশ কর্মীর। দুর্ঘটনায়...

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!

ইজরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) আগেই...