অপেক্ষাটা ছিল তাঁর শহের পা রাখার। দিমিত্রিয়স পেত্রাতোস(Dimitri Petratos) কলকাতা পৌঁঠতেই যেন মোহনবাগান সুপারজায়ান্ট (MBSG) সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। গত মরসুমেও সবুজ-মেরুন জার্সিতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ফুটবলার। মোহনবাগানের লিগ শিল্ড জেতা থেকে আইএসএল চ্যাম্পিয়ন হওয়া। প্রতিটা ম্যাচেই মোহনবাগানের জয়ের গোলটা এসেছে এই দিমির পা থেকেই। সেই দিমি(Dimitri Petratos) শহরে পা রাখতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল মোহন জনতা।

কয়েকদিন আগেই মোহনবাগানের বেশিরভাগ বিদেশিদের নিয়ে মাঠে নেমে পড়ছেন হোসে মোলিনা। তবুও মোহনবাগান সমর্থকরা অপেক্ষায় ছিলেন একজনেরই। তিনি মোহন জনতার সবচেয়ে প্রিয় দিমি গড। হ্যাঁ এই নামেই মোহনবাগান সমর্থকরা তাদের প্রিয় দিমিত্রি পেত্রাতোসকে ডেকে থাকেন।
গত বৃহস্পতিবার মাঝরাতেই শহরে এসেছেন দিমিত্রিয়স পেত্রাতস। তাঁকে অভ্যর্থনা জানাতে বিমান বন্দরে ছিল অগুন্তী সমর্থক। হবে নাই বা কেন দিমি যে তাদের কাছে আলাদাই একটা আবেগ। এবার সেই দিমিরই মোহনহাগানের জার্সিতে ডুরান্ড কাপের মঞ্চে নামার অপেক্ষায় সকলে।

–

–

–

–

–
–
–
–
–
–
–
–
