ছুটি কাটানো শেষ। লন্ডনেই প্রস্তুতি শুরু বিরাট কোহলির (Virat Kohli)। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। টি টোয়েন্টির পর টেস্ট থেকেও অবসর নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এখন শুধুই ওডিআই ফর্ম্যাটে খেলবেন বিরাট কোহলি। হাতে এখনও অনেকটা সময় রয়েছে। তবে বিরাট কিন্তু সময় নষ্ট করতে একেবারেই নারাজ। লন্ডনেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। আর তাঁর সঙ্গী গুজরাত টাইটান্সের (Gujarat Titans) নইম আমিন।

কয়েকদিন আগেই শেষ হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের টেস্ট সিরিজ। সেই সিরিজ ড্র করেছে টিম ইন্ডিয়া। তার মাঝেই অবশ্য শুভমন গিলদের (Shubman Gill) লন্ডনে নিজের বাসভবনে আমন্ত্রন জানিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। যদিও মাঠে যাননি খেলা দেখতে। আইপিএলের পরই দীর্ঘ ছুটিতে রয়েছেন এই তারকা ক্রিকেটার। তারই মাঝে টেস্ট থেকে অবসর নিয়ে নানান কথাবার্তা হয়েছে।
তবে বিরাট কোহলির ফোকাস এখন শুধুই ২০২৭ ওডিআই বিশ্বকাপ। সেই লক্ষ্যেই নিজেকে তৈরি করতে শুরু করেছেন ভারতীয় দলের এই কিংবদন্তী ক্রিকেটার। লন্ডনে ইন্ডোরে চলছে বিরাট কোহলির প্রস্তুতি। সেখানে এক ভক্তের সঙ্গেই নিজের ছবি দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই ফের একবার দেশের জার্সিতে নামবেন বিরাট কোহলি।

–

–

–

–

–
–
–
–
–
–
–
–
