Wednesday, May 6, 2026

ভুল বোঝাবুঝি মিটল: পোস্ট-রিপোস্টে ঝগড়া মেটালেন দিতিপ্রিয়া-জিতু

Date:

Share post:

“প্রোডাকশন হাউসের সহযোগিতায় আমার সহ-অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল, তা মিটিয়ে নিলাম।” শুক্রবার সন্ধেয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Ray) এই একটা পোস্ট বুঝিয়ে দিল সহঅভিনেতা জিতু কামালের (Jitu Kamal) সঙ্গে গত কয়েকদিন ধরে যে ছায়াযুদ্ধ চলছিল তার অবসান হয়েছে। স্বস্তিতে সিরিয়াল নির্মাতা থেকে পরিচালক। স্বস্তিতে দর্শকরাও। কারণ নায়ক-নায়িকার এই সম্পর্কের টানাপোড়েন বন্ধ হতে বসেছিল ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’।

ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’- এ অসম বয়সের প্রেমের গল্পে আর্য ও অপর্ণা চরিত্রে অভিনয় করছেন জিতু ও দিতিপ্রিয়া। তারকাদের মধ্যে ব্যক্তিগত ভালো লাগা, বন্ধুত্বের আদান প্রদান নতুন কিছু নয়। কিন্তু একটা ভাইরাল ছবি ও পরবর্তীতে সমাজ মাধ্যমে প্রকাশ পাওয়া একটা স্ক্রিনশট বদলে দিয়েছে অফস্ক্রিন সম্পর্কের রসায়ন। সোমবার রাতে দিতিপ্রিয়া একটি পোস্টে দাবি করেন, জিতু তাঁর সঙ্গে হোয়াটসঅ্যাপ বার্তায় আপত্তিকর বক্তব্য করেছেন যা কোনও মেয়ের পক্ষে অসম্মানজনক। সেলফ ডিফেন্সে পাল্টা একটা লম্বা পোস্ট আর স্ক্রিনশট শেয়ার করেছেন অভিনেতা। যেখানে প্রাথমিকভাবে তিনি অভিনেত্রীর ফোন নাম্বারটিও প্রকাশ করেন। পরবর্তীতে সেটা অবশ্য এডিট করা হয়েছে। এই ঘটনা জল এত দূর গড়ায় যে শেষ পর্যন্ত সিরিয়ালটি বন্ধ হয়ে যাওয়ার মত পরিস্থিতি দেখা যায়।

এই পর্যায়ে নির্মাতা সংস্থা SVF দুপক্ষের সঙ্গেই আলাদাভাবে বৈঠক করে। জিতু কামালের সঙ্গে যান আইনজীবী অয়ন চক্রবর্তী। জিতু নির্মাতা সংস্থাকে জানান, তিনি ব্যক্তিগত জীবন এবং পেশাদারী ক্ষেত্রকে আলাদা রাখতে চান। কোনও অবস্থাতেই সেটাকে এক করে ফেলার পক্ষপাতী নন অভিনেতা। এই পরিস্থিতিতে দুজনকেই বলা হয় সোশ্যাল মিডিয়া থেকে এই সংক্রান্ত সব পোস্ট তুলে নিতে। তবে জিতু জানান, যেহেতু প্রথম পোস্ট দিতিপ্রিয়াই করেছিলেন, সুতরাং তাঁকেই আগে পোস্টটি তুলে নিতে হবে। তারপরেই সোশ্যাল মিডিয়ায় দিতিপ্রিয়ার দু লাইনের ছোট পোস্ট, “প্রোডাকশন হাউসের সহযোগিতায় আমার সহ-অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল, তা মিটিয়ে নিলাম।”

কথা রাখেন জিতু। দিতিপ্রিয়ার পোস্টটি ট্যাগ করে তিনি লিখেন, “আমার সহ অভিনেত্রী ছোট আজও আমার স্নেহের পাত্রী।
আমিও আর এইসব মনে রাখলাম না।
তোমার ভবিষ্যতের জন্যে অনেক অনেক শুভ কামনা।
I am the best,
Ufffs,we are the best।”

Related articles

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...