Thursday, May 7, 2026

রাজ্যে চিকিৎসক ও নার্স পদে ৮ হাজার নিয়োগ: শুরু আবেদন গ্রহণ প্রক্রিয়া

Date:

Share post:

রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবা আরও কার্যকর ও সহজলভ্য করতে বড় পদক্ষেপ নিল সরকার। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, প্রায় ৮ হাজার চিকিৎসক (doctor) ও নার্সের (nurse) শূন্যপদ পূরণে রাজ্য স্বাস্থ্য নিয়োগ পর্ষদের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। এর মধ্যে ১ হাজার ৮৪৮ জন চিকিৎসক এবং ৫ হাজারের বেশি নার্স নেওয়া হবে। চিকিৎসক পদের মধ্যে ১ হাজার ২২৭টি পদ জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসারের জন্য এবং বাকি ৬২১টি পদে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হবে।

ডব্লুউবিএইচআরবি’র (WBHRB) চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায় জানান, ৪৭ ধরনের চিকিৎসাবিদ্যার শাখায় ডাক্তার (doctor) নিয়োগ করা হবে। আরও কিছু পদ যোগ হওয়ায় মোট সংখ্যা ৮ হাজারেরও বেশি হবে। যত দ্রুত সম্ভব নিয়োগ সম্পন্ন করা হবে বলে তিনি আশ্বাস দেন।

বোর্ড সূত্রে খবর, ৫০১৮টি গ্রেড-টু স্টাফ নার্স পদের মধ্যে বেসিক বিএসসি নার্সিং-এ ২৩৩০ জন, পোস্ট বেসিক বিএসসি-তে ২৫২ জন, জিএনএম মহিলা নার্স ২০৯২ জন এবং জিএনএম পুরুষ নার্স ৩৪৪ জন নিয়োগ করা হবে। সহকারী অধ্যাপক তথা বিশেষজ্ঞ চিকিৎসক পদে ৪৭টি চিকিৎসাবিদ্যার শাখা মিলিয়ে ৬২১ জনকে নেওয়া হবে। এর মধ্যে জেনারেল মেডিসিন (৪৮), অ্যানাসথেসিওলজি (৪৭) ও জেনারেল সার্জারির (৪৩) সহকারী অধ্যাপক পদে সবচেয়ে বেশি বিশেষজ্ঞ নিয়োগ হবে।

চিকিৎসক ও নার্স পদে অনলাইনে আবেদন করার সময়সীমা ১৩ আগস্ট সকাল ১০টা থেকে ৩ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: রাজ্যে কীভাবে SIR! কমিশনের কাছে জবাব চাইল রাজ্য

এছাড়া, বেলুড়ে চালু হওয়া রাজ্যের প্রথম সরকারি যোগ ও ন্যাচারোপ্যাথি মেডিক্যাল কলেজ, বিভিন্ন নার্সিং কলেজ, রাজ্য ড্রাগ ল্যাবরেটরির একাধিক শূন্যপদ, জলপাইগুড়ির ফার্মাসি কলেজের প্রফেসর, সরকারি হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার (পূর্বতন ওয়ার্ডমাস্টার), অডিওলজিস্ট ও স্পিচ প্যাথোলজিস্ট পদেও কর্মী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বলে বোর্ড সূত্রে জানা গিয়েছে।

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...