Saturday, May 16, 2026

ডায়মন্ড হারবারে ভুয়ো ভোটার নেই: প্রমাণ তুলে বিজেপির মিথ্যাচারের পর্দা ফাঁস অভিষেকের

Date:

Share post:

সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি
ডায়মন্ড হারবারে কোনও ভুয়ো ভোটার নেই। বিজেপি (BJP) সাংসদ অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) অভিযোগের জবাবে তথ্যপ্রমাণ তুলে তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া আলাপচারিতায় অভিষেক জানান, যে বিজেপি সাংসদ ডায়মন্ড হারবার (Diamond Harbour) কেন্দ্রে ভুয়ো ভোটারের অভিযোগ করেছেন, তাঁর দিল্লির বাড়িতে এদিনই সব নথি ও ভিডিও পাঠিয়ে দিয়েছেন।

এদিন সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া আলাপচারিতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  জানান, ”বিজেপির অভিযোগ ছিল আমার কেন্দ্রের একটি বাড়িতে ৫০জন ভোটার আছে, এরা সবাই ভুয়ো৷ আসলে এদের নাকি কোনও অস্তিত্ব নেই৷ এই অভিযোগ পুরোপুরি অসত্য৷ আমি ওই বাড়ির সদস্য ৪৭ জনের মধ্যে ৪১ জন উপস্থিত সদস্যের ভিডিও করেছি সব নথি ও প্রমাণপত্র সহ। ১ জনের মৃত্যু হয়েছে, ১ জন ওড়িশায় থাকেন, ৩ জনের বিয়ে হয়ে গেছে, ১ জন কাজের জন্য বাইরে আছেন৷ এই ৪১ জনের করা ভিডিও আমি বিজেপি নেতাদের বাড়িতে পাঠিয়ে দেব৷ যিনি অভিযোগ করেছেন, সেই বিজেপি সাংসদকেও পাঠাব৷” এদিনই সব নথি অনুরাগ ঠাকুরকে সব নথি ও ভিডিও পাঠিয়ে দিয়েছেন অভিষেক (Abhishek Banerjee)৷

এর পরেই বিজেপিকে নিশানা করে অভিষেকের তোপ, আসলে বিজেপি নিজেরাই বড় ফাঁদে পড়ে গিয়েছে। ওরা এখন মারাত্মক চাপে। বাংলায় ভোটার তালিকায় থাকা একজনেরও নাম বাদ দেওয়া হলে আমাদের রাজ্যের মানুষ নিজেরাই পথে নামবেন, কোনওভাবেই তাঁরা বিজেপির ষড়যন্ত্র পূরণ করতে দেবেন না। ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত রুখে দেবে বাংলার মানুষ। এই সব নোংরা ষড়যন্ত্র করে বিজেপি ২০২৬-র রাজ্য বিধানসভা নির্বাচনে জয় পাবে না- সেকথাও স্পষ্ট করে দেন অভিষেক৷ এই প্রসঙ্গেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, ”আমি আগেই বলেছি বিজেপি বাংলার বিধানসভা ভোটে কল্কে পাবে না৷ ৫০ আসন পার করবে না গেরুয়া শিবির”৷

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...