Wednesday, May 13, 2026

অভয়া মূর্তির ৫১ হাজার কোথায়: মূর্তি শিল্পীর বয়ানের জবাব দাবি কুণালের

Date:

Share post:

অভয়া মূর্তি তৈরিতে খরচ হয়েছিল ৫১ হাজার টাকা। কিউআর কোড দিয়ে লক্ষ লক্ষ টাকা তোলার যা ব্যাখ্যা জুনিয়র ডক্টর্স ফ্রন্ট (WBJDF) দিয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল এই অভয়া মূর্তি (Abhaya bust)। অথচ মূর্তি শিল্পী বলছেন তিনি না কি একটি টাকাও নেননি এই মূর্তি তৈরির জন্য। শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়, ফ্রন্ট বিবৃতি দিয়ে এই টাকা তছরুপের ব্যাখ্যা দিন।

অভয়া মূর্তির শিল্পী (sculptor) অসিত সাঁই দাবি করছেন, সেই সময়ে অত্যন্ত আবেগের জায়গা থেকে তিনি বিনামূল্যে ওই মূর্তি তৈরি করে দিয়েছিলেন। যে অভয়া মূর্তি আরজিকর হাসপাতালে বসেছে তার জন্য তিনি কোনও মূল্য গ্রহণ করেননি। আর সেখানেই বদলে যাচ্ছে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের (WBJDF) বয়ান। ফ্রন্টের তরফ থেকে সদস্যরা স্পষ্ট দাবি করেছিলেন ৫১,৩০০ টাকা দিয়ে তাঁরা ওই মূর্তি স্থাপন করেছিলেন।

আরজিকর আন্দোলনের বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশের বিষয়গুলো এখন সকলের কাছে স্পষ্ট। আন্দোলন নিয়ে মৃতা চিকিৎসকের বাবা মায়ের অবস্থান নিয়েও তৈরি হয়েছে দ্বন্দ্ব। এবার অর্থ নিয়ে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের আরও এক নয় ছয়ের ছবি প্রকাশ্যে।

আরও পড়ুন, রেড রোডের কুচকাওয়াজে অসুস্থ পড়ুয়ারা ভালো আছে, জানালেন মুখ্যমন্ত্রী

সেখানেই তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, আরজিকরের ঘটনা খুব খারাপ ঘটনা। এ নিয়ে কোন প্রশ্ন ওঠে না। আমরাও চাই ওই জানোয়ারটার ফাঁসি হোক। তারপর রাজনীতি হতে হতে এমন জায়গায় গেছে আপনারা বুঝতে পারছেন। এখন একটা নতুন জিনিস সামনে এসেছে।। জুনিয়র্স ডক্টর্স ফ্রন্ট অভয়া মূর্তির খরচ নিয়ে গিয়ে দাবি করেছিল, তারপর ওই মূর্তি গড়ার শিল্পী যে কথা বললেন, তাতে অভয়া মূর্তির খরচের বিষয়টা কী দাঁড়াল। ওঁরা কি একটু বুঝিয়ে বলবেন? Confused.

Related articles

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...