Saturday, May 16, 2026

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

Date:

Share post:

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে এনেছিল। তাই যেখানে বাংলা ভাষা আজ অপমানিত, সেখানে বাংলার মানুষকে কোনওভাবেই দমিয়ে রাখার ক্ষমতা বিজেপির নেই। নরেন্দ্র মোদি (Narendra Modi) যেভাবে দমদমের দলীয় সভা থেকে ২০২৬ বিধানসভা নির্বাচনে (Assembly Election) বাংলার ক্ষমতা দখলের বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন, তারই পাল্টা বাংলায় ২৬-এর নির্বাচনে আরও বড় খেলা হওয়ার ঘোষণা করে দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)।

দলনেত্রীর নির্দেশে প্রতি শনি-রবিবার মেয়ো রোডে বাংলা ভাষার অপমানের প্রতিবাদে ধর্না কর্মসূচিতে অংশ নিচ্ছে দলের একেক শাখা সংগঠনের কর্মী ও নেতৃত্ব। রবিবার সেই ভাষা আন্দোলনে জয়হিন্দ বাহিনীর আন্দোলন মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি মোদির (Narendra Modi) চ্যালেঞ্জের পাল্টা দাবি করেন, কী বলছিল ওরা? ২৬-এ খেলা হবে? ২৬-এ এর থেকে বড় খেলা হবে। খেলার জন্যই তো তৃণমূল কংগ্রেস (TMC)।

বাংলাকে বঞ্চনা করার পাশাপাশি বাঙালির আত্মসম্মান, বাংলা ভাষা নিয়ে যে আক্রমণ করেছে বিজেপি, ভোটার তালিকা থেকে রাজ্যের নাগরিকদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করে চলেছে, তার জবাব বাংলার মানুষই দেবে। এই দাবি স্পষ্ট করে দিয়ে অরূপ পাল্টা চ্যালেঞ্জ করেন, যত ওরা লড়াই করবে, যত ওরা সন্ত্রাস করবে, যত বাংলাকে বঞ্চিত করবে, তত বাংলা গর্জে উঠবে। বিজেপি জানে না, ইতিহাস পড়েনি ওদের ইংল্যান্ডে পাঠান। স্বাধীনতার যুদ্ধটা জেনে নিন। স্বাধীনতার যুদ্ধ করেছিল বাংলার মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল এই বাঙালি।

আরও পড়ুন: বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

সেই সঙ্গে বিজেপির বাংলা বিরোধী নীতির বিরুদ্ধে যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শুরু করেছেন, তাতে দলমত নির্বিশেষে যোগ দেওয়ার বার্তা দেন অরূপ। তিনি বলেন, বাংলার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে লড়াই চলছে। সেই লড়াইতে আমি কোন দল করি সেটা বড় কথা নয়। বাংলা আমার মাতৃভাষা। বাংলাভাষাকে যে আক্রমণ করবে তার বিরুদ্ধে দলমত নির্বিশেষে লড়াইতে সামিল হতে হবে।

Related articles

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...