Sunday, June 21, 2026

রবির দুপুরে ব্যাহত এয়ারটেল পরিষেবা, বিপাকে গ্রাহকরা

Date:

Share post:

ছুটির দুপুরে সমস্যায় পড়লেন এয়ারটেল (Airtel Telecom) টেলিকম গ্রাহকরা। বেশ কয়েক ঘণ্টার জন্য দেশজুড়ে ব্যাহত হল পরিষেবা। বন্ধ হয়ে গেল ইন্টারনেট, ফোন করতে গিয়েও সমস্যায় পড়তে হল অনেককে। টেলিকম সংস্থাগুলির নেটওয়ার্ক নিয়ে কাজ করে যে সংস্থা সেই ‘ডাউনডিটেক্টর’-এর দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ১৫ মিনিটে এয়ারটেলের অন্তত ৭ হাজারেরও বেশি গ্রাহক পরিষেবা সংক্রান্ত বিভ্রাট নিয়ে অভিযোগ জানাতে থাকেন। সমস্যার কথা স্বীকার করে নেয় এয়ারটেল। নেটওয়ার্ক সাময়িক ভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই বিভ্রাট বলে জানানো হয়। বেশ কিছুক্ষণ সমস্যা থাকার পর আপাতত পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...