Wednesday, May 13, 2026

এসএসসির পরীক্ষার জন্য আজ সচল দ্বিতীয় হুগলি সেতু – কোনা এক্সপ্রেসওয়ে

Date:

Share post:

মেরামতি এবং রাস্তার কাজের জন্য গত দুই রবিবার বন্ধ ছিল দ্বিতীয় হুগলি সেতু (Vidyasagar Setu)ও কোনা এক্সপ্রেসওয়ে (Kona Expressway)। ঘুরপথে যান চলাচল করছিল। কিন্তু রবিবার রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের প্রথম দফার পরীক্ষা (SSC exam) থাকার কারণে পরীক্ষার্থীদের সমস্যা এড়াতে এই দুই সেতুই খোলা থাকছে বলে জানা গেছে। সকাল থেকে স্বাভাবিকভাবেই গাড়ি চলাচল শুরু হয়েছে।

সুপ্রিম নির্দেশে আজ রাজ্যে অ্যাসিস্ট্যান্ট টিচার (নবম-দশম) সিলেকশন টেস্টে অংশগ্রহণ করছেন প্রায় ৩ লক্ষ ১৯ হাজার পরীক্ষার্থী। নির্বিঘ্নে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে তৎপর প্রশাসন ও কমিশন। পরিবহন দফতরের তরফে পরীক্ষার্থীদের যাতে কোনও রকমের অসুবিধা না হয় সেদিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। গত দুই সপ্তাহে রবিবার গুলোতে বিদ্যাসাগর সেতুর (Second Hooghly Bridge) কেবল মেরামতির কাজ চলার কারণে ভোর ৪টে থেকে রাত সা়ড়ে ৯টা পর্যন্ত সাড়ে ১৭ ঘণ্টা বন্ধ রাখা হচ্ছিল যান চলাচল। কোনা এক্সপ্রেসওয়েতে ‘এলিভেটেড করিডর’-এর জন্য বিম বসানোর কাজ চলছে। তাই রবিবার করে রাস্তা বন্ধ রাখা হচ্ছিল। তবে সেই সিদ্ধান্ত আজ কার্যকর থাকছে না। এই দুই সেতু দিয়েই সকাল থেকে বাস ও সাধারণ গাড়ি চলাচল করছে বলেই খবর।

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...