Sunday, June 28, 2026

নেপাল পরিস্থিতিতে সতর্ক বাংলার প্রশাসন: কড়া বার্তা ডিজি রাজীব কুমারের

Date:

Share post:

নেপালে কোনও দুর্ঘটনা বা অশান্তি হলে সব সময়ই তার আঁচ প্রতিবেশী রাজ্য বাংলার উপর পড়ে। সোমবার থেকে নেপালে (Nepal) যে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে, তার দরুণ যাতে বাংলায় অশান্তি কোনওভাবেই না ছড়াতে পারে তার জন্য দ্রুত কড়া অবস্থান নিয়েছে বাংলার প্রশাসন। জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। মঙ্গলবারই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেখানে প্রশাসনিক সভা করবেন তিনি। ফলে নিরাপত্তায় আরও কড়া অবস্থান রাজ্য পুলিশের।

নেপাল সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। কেন্দ্রের সরকারের সিদ্ধান্তে বন্ধ হয়েছে শিলিগুড়ি থেকে কাঠমাণ্ডু বাস পরিষেবা। নেপালের বর্তমান পরিস্থিতিতে সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এটা ভারত সরকারের সিদ্ধান্ত। এটা অবশ্যম্ভাবী ছিল। এটা সঠিক সিদ্ধান্ত। কেন সাধারণ মানুষ সমস্যার মুখে পড়বেন। যতক্ষণ শান্তি প্রতিষ্ঠা না হবে ততক্ষণ আমাদের নাগরিকদের পরিস্থিতির শিকার হতে দেওয়া যায় না।

নবান্ন সূত্রে খবর, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajeev Kumar, DGP) ইতিমধ্যেই উত্তরবঙ্গের আইজি, দার্জিলিংয়ের পুলিশ সুপার এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারকে সীমান্তবর্তী এলাকায় বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছেন। কোনও অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে প্রথম থেকেই কড়া হাতে মোকাবিলা করার বার্তাও দেওয়া হয়েছে। সোমবার রাতেই ডিজিপি (Rajeev Kumar, DGP) সরাসরি দার্জিলিংয়ের এসপি এবং সীমান্তবর্তী অন্যান্য জেলার পুলিশ সুপারদের সঙ্গে কথা বলেন। মঙ্গলবার সকালে নেপালের কাঁকরভিটা সীমান্তের ওপারে টায়ার জ্বালানোর ঘটনা ঘটতেই দার্জিলিংয়ের এসপি ঘটনাস্থলে পৌঁছে যান।

আরও পড়ুন: সীমান্তে শান্তি বজায় রাখুন: নেপালে অশান্তির পরিস্থিতিতে বার্তা মুখ্যমন্ত্রীর

পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ফোর্স, র‍্যাফ ও কমব্যাট ফোর্স। পাশাপাশি মিরিক সংলগ্ন পশুপতিনগর, পানিট্যাঙ্কি এবং কাঁকরভিটা এলাকায় বাড়ানো হয়েছে ইন্টেলিজেন্স নজরদারি।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...