Monday, May 4, 2026

পাকিস্তান ম্যাচে খেলবেন কারা? আমিরশাহিকে হারিয়ে আভাস দিলেন সূর্য

Date:

Share post:

এশিয়া কাপের ( Asia Cup) প্রথম ম্যাচেই সংযুক্ত আরব আমিরশাহিকে (UAE) হারিয়েছে ভারত।  আগামী ১৪ সেপ্টেম্বর মেগা ম্যাচ। ফলে সেই ম্যাচ নিয়েই চর্চা শুরু হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কারা খেলবেন ভারতীয় দলে সেই আভাস দিয়ে রাখলেন অধিনায়ক সূ্র্যকুমার যাদব (Surya Kumar Yadav)।

প্রথম ম্যাচেই দুরন্ত বোলিং করেছেন কুলদীপ যাদব। বল হাতে চার উইকেট নিয়েছেন, একটি্ উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী।  ফলে মরুদেশের পিচ যে স্পিনারদের স্বর্গরাজ্য হবে সেটা প্রথম ম্যাচেই বোঝা গিয়েছে। ফলে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও স্পিনারদেরই প্রাধান্য দেওয়া হবে সেটা স্পষ্ট।

আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ জয়ের পর ভারত অধিনায়ক সূর্যকুমার  যাদব বলেন, ‘‘চ্যাম্পিয়ন্স ট্রফি এখানেই খেলা হয়েছিল। এখানকার পিচ সম্পর্কে দলের অনেকেরই ধারণা রয়েছে।   পিচ প্রায় একই রকম রয়েছে। এখানে গরম যেমন আছে তেমনই পিচও মন্থর।  স্পিনারেরা যে বাড়তি সুবিধা পাবে সেটা আমরা জানতাম তাই আমরা স্পিনারদের উপর ভরসা রেখেছিলাম। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অক্ষর পটেল ভালই বোলিং করেছেন। তাঁদের যোগ্য সহায়তা করেছেন  বুমরাহ, হার্দিক ও শিবম দুবেরাও। আগামী ম্যাচ গুলোতেও আমরা একই কম্বিনেশন বজায় রাখতে পারি।’’

পাশাপাশি স্পোর্টসম্যান স্পিরিটের নয়া নজির রাখলেন অধিনায়ক সূর্য। ভারতীয় বোলিংয়ের শেষ দিকে শিবমের বাউন্সারে ব্যাট ছোঁয়াতে পারেননি আমিরশাহির ব্যাটার জুনেইদ সিদ্দিকি। বল হাতেই পেয়েই কা সোজা উইকেটে ছোড়েন সঞ্জু। তিনি আবেদন করেন সঞ্জু। রিপ্লেতে দেখা যায়, বল যখন উইকেটে লেগেছে তখন জুনেইদ ক্রিজের বাইরে।

তৃতীয় আম্পায়ার আউট দেন। কিন্তু সূর্যকুমার আম্পায়ারের সঙ্গে কথা বলে আউটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে বলেন। আবার ব্যাট করার সুযোগ পান জুনেইদ সিদ্দিকি।

আরও পড়ুন:সৌরভের সঙ্গে জোর টক্কর সঞ্জীব গোয়েঙ্কার দলের, ফলাফল ১-১

আসলে শিবমের বল করার আগেই তাঁর রুমাল পড়ে গিয়েছিল নিয়ম মতো বলটা ডেড হওয়ার কথা সেটা সূর্যের নজর এড়ায়নি তাই আম্পায়র আউট দিলেও সূর্য কিন্তু দৃষ্টান্ত স্থাপন করলেন.

Related articles

শূন্যের খরা কাটিয়ে ফের বঙ্গে খাতা খুলল CPIM, ডোমকলে জয়ী রানা

বঙ্গে পালাবদল। আর তার মধ্যেই শূন্যের খরা কাটিয়ে অবশেষে ফের বঙ্গে খাতা খুলল সিপিআইএম (CPIM)। বড় অঙ্কের ব্যবধানে...

বাংলায় পদ্ম ফুটল, অভিনন্দন মোদির: গেরুয়া পতাকা ওড়ায় বার্তা শাহর

বাংলার নির্বাচনের ফলাফল দেখেই উচ্ছ্বাস দিল্লির (Delhi) বিজেপি শিবিরে। যে বিরোধী দল গোটা দেশে বিরোধী রাজনৈতিক দলগুলির বিজেপির...

সরকারি ফাইলের সুরক্ষায় কড়া নির্দেশ মুখ্যসচিবের

ভোটের ফলাফল (Election Result 2026) স্পষ্ট হওয়ার পরই প্রশাসনিক স্তরে সতর্কতা জোরদার করল রাজ্য সরকার (West Bengal)। সরকারি...

অপেক্ষা করুন, গণনা শেষ হোক: তৃণমূলের নেতা-কর্মীদের বার্তা অভিষেকের

একাধিক ভোটগণনা কেন্দ্র থেকে স্লো কাউন্টিংয়ের অভিযোগ। সোমবার বিকেলে হেস্টিংসের গণনাকেন্দ্রে যান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...