Saturday, May 2, 2026

দূরপাল্লার ট্রেনের ভুয়ো বুকিংয়ে লাগাম, কড়া নজরদারিতে রেল

Date:

Share post:

অনলাইনে টিকিট বুকিং শুরু হতেই মুহূর্তে শেষ। দীর্ঘদিন ধরে যাত্রীদের ক্ষোভের কেন্দ্রে ছিল এই অভিযোগ। তদন্তে উঠে এসেছে, অসাধু চক্রই কৃত্রিমভাবে টিকিটের অভাব তৈরি করছে। এবার সেই প্রবণতা আটকাতে বড়সড় পদক্ষেপ নিল ভারতীয় রেল।

বৃহস্পতিবার কলকাতায় মার্চেন্টস চেম্বার অফ কমার্স আয়োজিত এক আলোচনায় অংশ নেন রেল বোর্ডের সদস্য হিতেন্দ্র মালহোত্রা। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, আইআরসিটিসি ইতিমধ্যেই বুকিং সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন এনেছে। যাতে কোনও ব্যক্তি বা সংগঠিত চক্র প্রযুক্তি ব্যবহার করে একসঙ্গে প্রচুর টিকিট বুক করতে না পারে।একই সঙ্গে আধার কার্ড যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। ফলে ভুয়ো নামে টিকিট কাটা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। মালহোত্রার দাবি, এর ফলে সমস্যার প্রকোপ কিছুটা কমেছে। তবে স্বীকার করেছেন তিনি, কিছু নির্দিষ্ট রুটে যাত্রী চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। ফলে টিকিটের ঘাটতি থেকে যাচ্ছে। সেই সব রুটে অতিরিক্ত ট্রেন চালানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান রেল বোর্ডের এই সদস্য।

আরও পড়ুন- পনেরো বছরের জটিলতার অবসান, সম্পূর্ণ মাদ্রাসা কমিশনের গ্রুপ-ডি নিয়োগ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...