Saturday, May 2, 2026

সাধুদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য দিশার! অভিনেত্রীর বাড়িতে হামলা গোল্ডি ব্রার গ্যাংয়ের 

Date:

Share post:

ফের আক্রান্ত বলিউড (Bollywood), এবার অভিনেত্রী দিশা পাটানির (Disha Patani) বাড়িতে গুলিবৃষ্টি! উত্তরপ্রদেশের বরেলিতে শুক্রবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হিন্দু ধর্মাবলম্বী সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন নায়িকা, এই অভিযোগে হামলা চালিয়ে ঘটনার দায় স্বীকার রোহিত গোদারা ও গ্যাংস্টার গোল্ডি ব্রার। চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। সলমনের পর দিশার বাড়িতে এভাবে হামলার ঘটনায় ত্রস্ত বিনোদন জগত।

দিশা পাটানির বাবা প্রাক্তন পুলিশকর্তা জগদীশ পাটানির বাড়িতেই মূলত হামলা চালানো হয়। যদিও হতাহতের কোনও খবর নেই। নায়িকার বাড়িতে গুলি বৃষ্টি পর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোদারার অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট দেখা যায় যেখানে লেখা, ‘সন্ত প্রেমানন্দ মহারাজ এবং অনিরুদ্ধাচার্যের বিরুদ্ধে যে মন্তব্য করা হয়েছে তার পালটা দিশার বোন এবং সেনাকর্তা মেজর খুশবু পাটানির উদ্দেশে এই হামলা। ভবিষ্যতে যদি কেউ ধর্ম বা সাধু-সন্তদের বিরুদ্ধে মন্তব্য করেন, তাহলে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে।’ যদিও কিছুক্ষণ পর এই পোস্টটি মুছে দেওয়া হয়েছে। এরপরই অভিনেত্রীর বাবার বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এই ঘটনায় এখনও দিশার প্রতিক্রিয়া মেলেনি।

 

Related articles

পুনর্নির্বাচনের প্রথম দেড় ঘণ্টা পার, নির্বিঘ্নেই চলছে ভোটদান 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে...

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার...

গণনাকেন্দ্রের রণকৌশল নিয়ে আজ কাউন্টিং এজেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের, থাকবেন মমতাও

বাংলার শাসনভার থাকবে কার হাতে, জনতার রায় প্রকাশ্যে আসবে আগামী সোমবার (৪ এপ্রিল)। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫টি...

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে উত্তেজনা, সিসিটিভিহীন ঘরে ব্যালট ঢোকানোর অভিযোগ!

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra) শনিবার ভোট ৪টে নাগাদ সিসিটিভি নজরদারি (CCTV surveillance) নেই এমন ঘরে ৮টি...