Sunday, March 1, 2026

আর জি কর মেডিক্যালের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু মালদহে, প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অনার্সের থার্ড ইয়ারের ছাত্রীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই ফের আরেক ছাত্রীর (Student) রহস্যমৃত্যু। তিনি আবার আর জি কর মেডিক্যাল কলেজের (R G Kar Medicalloge And Hospital) ছাত্রী। আদিবাসী সম্প্রদায়ের ওই ছাত্রীর মৃত্যু হয় মালদহে। সম্পর্কের টানাপোড়েনের জেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। অনিন্দিতা সোরেনের (Anindita Soren) মায়ের অভিযোগ, তাঁর মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এই নিয়েই প্রেমিকের সঙ্গে মনোমালিন্যে তাঁর সম্পর্কের অবনতি হয়। সেই যুবকই অনিন্দিতাকে খুন করেছেন বলে অভিযোগ

অনিন্দিতা বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। পরিবার সূত্রে খবর, পুরুলিয়ার বাসিন্দা এক যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তিনি মালদহ মেডিক্যাল কলেজের পড়ুয়া (Student) ছিলেন। অনিন্দিতা মা আল্পনা টুডু জানান পুরীর মন্দিরে তাঁরা বিয়ে করেন। অভিযোগ, সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন অনিন্দিতা। সে কথা জানতে পেরে আল্পনা তাঁদের সামাজিক মতে বিয়ে করার পরামর্শ দেন। অনিন্দিতা তাতে রাজি হলেও তাঁর প্রেমিক রাজি ছিলেন না। অভিযোগ, তিনি অনিন্দিতাকে গর্ভপাত করাতে বাধ্য করেন। এর পর থেকেই দুজনের সম্পর্কের অবনতি হয়। দিন চারেক আগে প্রেমিকের সঙ্গে সামনাসামনি কথা বলতে মালদহে যান অনিন্দিতা। মালদহ শহরে একটি হোটেলে ঘরও ভাড়া নেন তিনি।
আরও খবর: মাথার দাম ছিল ১ কোটি! আত্মসমর্পণ কিষেণজির স্ত্রী সুজাতার

শুক্রবার সকাল ১১টা নাগাদ অনিন্দিতার পরিবারকে ফোন করে জানানো হয়, তাঁদের মেয়ে গুরুতর অসুস্থ। মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। হাসপাতালে পৌঁছে আত্মীয়তা দেখেন, অনিন্দিতার মুখ থেকে গ্যাঁজলা বেরোচ্ছে। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। এর পরেই প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ করে মৃত ছাত্রীর পরিবার। আল্পনার দাবি, তাঁর মেয়ে আত্মহত্যা করতে পারেন না। প্রেমিকই তাঁকে বিষাক্ত কিছু খাইয়ে খুন করেছেন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা না খুন, তা খতিয়ে দেখা হচ্ছে।

spot_img

Related articles

ভোটার তালিকায় বিভ্রাট: ‘বিচারাধীন’ খোদ বিধায়ক ও বিডিও, নাম কাটা গেল কাউন্সিলরের

রাজ্যে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা (এসআইআর) প্রকাশিত হতেই তীব্র চাঞ্চল্য। খোদ জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি আধিকারিক—...

দোল-হোলির রঙে সম্প্রীতির বার্তা, সোমে নেতাজি ইনডোরে মহামিলন উৎসবে মুখ্যমন্ত্রী

সামনেই দোল পূর্ণিমা, তার পরদিন হোলি। বসন্তের এই রঙের উৎসবে গোটা দেশের সঙ্গে মাতবে বাংলাও। তবে এবার সেই...

আগুনে মেজাজে টিম ইন্ডিয়া, পিচের চরিত্র থেকে সম্ভাব্য প্রথম একাদশ, রইল ইডেনের খুঁটিনাটি

ইডেনে রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup )মরন বাঁচন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামছে ভারত(India)। শনিবার ক্রিকেটের নন্দন কাননে...

তুমি আমি আর কবিতা: অভিনয়-রাজনীতি ছাপিয়ে অন্য শতাব্দী, মন্ত্রমুগ্ধ শিশির মঞ্চ

অভিনয় জগৎ থেকে রাজনীতির ময়দান— দুই জায়গাতেই তিনি সাবলীল। তিনি শতাব্দী রায়। তবে এবার তাঁর পরিচয় ছাপিয়ে উঠল...