Saturday, May 2, 2026

যাদবপুরের ছাত্রী মৃত্যুতে এবার খুনের অভিযোগ যাদবপুর থানায়

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্রী মৃত্যুতে পরিবারের অভিযোগের ভিত্তিতে এবার খুনের মামলা দায়ের করল পুলিশ। সোমবার যাদবপুর থানায় (Police Station) লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত পড়ুয়া অনামিকা মণ্ডলের (Anamika Mandol) বাবা। তাঁর অভিযোগ, যে মেয়ে অন্ধকারে ভয় পেতেন, একটা ছোটো পোকা দেখলে ঘরে ছোটাছুটি করতেন, তিনি কীকরে ওই পুকুর পাড়ে একা রাতে গিয়েছিলেন!

বৃহস্পতিবার, গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University)ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের রহস্যমৃত্যু হয়। ওই দিন রাত ৯টা ৮ মিনিটে মাকে ফোন করেছিলেন অনামিকা। সাড়ে ৯টার মধ্যে তিনি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাবেন বলেও জানান। রাত ১১টা নাগাদ এক সহপাঠী অনামিকার বাড়িতে ফোন করে জানান, অনামিকা জলে পড়ে গিয়েছেন। এক সহপাঠীর কাছে অনামিকা ব্যাগ রেখে শৌচালয়ের দিকে গিয়েছিলেন। তাঁর দেহের ২ কনুইয়ের কাছে ক্ষত চিহ্ন ছিল বলে অভিযোগ অনামিকার বাবা।

তাঁর মেয়েকে কেউ ঠেলে ফেলে দিয়েছে বলে আগেই সন্দেহ করেছিলেন মৃত ছাত্রীর বাবা। এ বার সরাসরি খুনের অভিযোগ দায়ের করেন তিনি। সোমবার সকালে প্রথমে লালবাজারে যান অনামিকার মা-বাবা। সেখানে তদন্তকারী ও হোমিসাইড বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বলার পরেই তাঁরা যান যাদবপুর থানায়। তার ভিত্তিতে খুনের মামলা দায়ের করেছে যাদবপুর থানার পুলিশ।

মৃতার বাবার অভিযোগ, তাঁর মেয়েকে কেউ ঝিলের জলে ঠেলে ফেলে দিয়ে থাকতে পারে। অনামিকা সাঁতার জানতেন না। এমনকী, মেয়ে কোনওদিন নেশাও করেনি। তাঁকে জোর করে মাদক খাইয়ে দেওয়া হতে পারে বলেও সন্দেহ অনামিকার বাবা। অনামিকাকে আদৌ মাদক খাওয়ানো হয়েছিল কি না, তা ভিসেরা রিপোর্টে তার উল্লেখ থাকবে বলে পুলিশসূত্রে খবর। অনামিকার বাবার অভিযোগ, যে মেয়ে অন্ধকারে ভয় পেতেন। একটা ছোটো পোকা দেখলে ঘরে ছোটাছুটি করতেন। তিনি কীকরে ওই পুকুর পাড়ে একা রাতে গিয়েছিলেন! হয়ত তাঁকে ইচ্ছাকৃতভাবে কেই ডেকে নিয়ে গিয়েছিল- সন্দেহ পরিবারের।

ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়াকে ডেকে জিজ্ঞসাবাদ করেছেন তদন্তকারীরা। ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট থেকে শুরু করে সায়েন্টিফিক উইংয়ের সাহায্য নেওয়া হচ্ছে। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু কর পুলিশ। এ বার খুনের মামলায় তদন্ত হবে।

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...