Sunday, March 1, 2026

খারাপ সময় চলছে দীপিকার! ‘কল্কি’র সিক্যুয়েল থেকে বাদ পড়লেন অভিনেত্রী

Date:

Share post:

খারাপ সময় যাচ্ছে বলি তারকা দীপিকা পাড়ুকোনের। জল্পনা চলছিলই। তাতে সিলিমোহর পড়ল। দীপিকাকে কল্কির সিক্যুয়ালে দেখা যাবে না বলেই বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছেন বিগ বাজেটে এই সিনেমার নির্মাতারা।

সামাজিক মাধ্যমে সিনেমার নির্মাতারা জানিয়েছেন, “আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, যে দীপিকা পাড়ুকোন আর ‘কল্কি ২৮৯৮ এডি ২’-এর অংশ হচ্ছে না।” দীপিকা পাড়ুকোনকে ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকে কেন বাদ দেওয়া হল, সেই কারণ অবশ্য জানায়নি নির্মাতা সংস্থা। তবে বৈজন্তি মুভিজের এক্স পোস্টে দায়বদ্ধতার কথা উল্লেখ রয়েছে। এর থেকে অনুমান করা হচ্ছে, দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টার বেশি শিফট না করার মন্তব্যের কারণেই তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছে ‘কল্কি ২৮৯৮ এডি’-র নির্মাতারা।

দিন কয়েক আগে সন্দীপ রেড্ডির স্পিরিট থেকেও বাদ পড়েন দীপিকা। তখন সন্দীপের অভিযোগ ছিল, দীপিকা ৮ ঘণ্টার বেশি শিফট না করা এবং মাত্রাতিরিক্ত পারিশ্রমিক দাবি করেছিলেন। যদিও সে সময়ে দীপিকার পাশে দাঁড়ান বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী। তাঁরা সকলেই ৮ ঘণ্টা শিফটের দাবিকে ন্যয্য বলে মনে করছেন।

স্পিরিট ছবিতেও নায়কের ভূমিকায় প্রভাস। আবার কল্কিতেও রয়েছেন তিনি। জল্পনা রয়েছে প্রভাসের সঙ্গে অশান্তিতে জড়িয়েছিলেন অভিনেত্রী। তারই খেসারত দিতে হচ্ছে দীপিকাকে? এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি দীপিকার তরফে।

আরও পড়ুন- শিল্পের মর্যাদা পেল লজিস্টিক, বিনিয়োগে আশার আলো রাজ্যে

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

‘পঞ্চায়েত’-এর গল্পকেও হার মানায় বাস্তব, এমবিএ ডিগ্রি ফেলে গ্রামের ধুলোয় ‘শেরনী’

অনুষ্ঠান শুরুর আগে যখন স্পিকারে বেজে উঠল আমাজন প্রাইমের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর সেই চেনা সুর, তখন সভাগৃহে...

ইজরায়েল-ইরান যুদ্ধে নিহত খামেনেই, ‘কাপুরুষোচিত’ হামলা বলল তেহরান

একের পর এক মিসাইল আক্রমণ, আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই (Ayatollah...

ভোটার তালিকায় বিভ্রাট: ‘বিচারাধীন’ খোদ বিধায়ক ও বিডিও, নাম কাটা গেল কাউন্সিলরের

রাজ্যে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা (এসআইআর) প্রকাশিত হতেই তীব্র চাঞ্চল্য। খোদ জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি আধিকারিক—...

দোল-হোলির রঙে সম্প্রীতির বার্তা, সোমে নেতাজি ইনডোরে মহামিলন উৎসবে মুখ্যমন্ত্রী

সামনেই দোল পূর্ণিমা, তার পরদিন হোলি। বসন্তের এই রঙের উৎসবে গোটা দেশের সঙ্গে মাতবে বাংলাও। তবে এবার সেই...