Friday, May 1, 2026

উৎসবের শহরে রাস্তা কেমন: ঘুরে দেখলেন মেয়র ফিরহাদ, শুনলেন সমস্যা

Date:

Share post:

বর্ষার বাড় বাড়ন্তে দুর্গাপুজোর মণ্ডের কাজ সমস্যায় গোটা কলকাতা শহর জুড়ে। সেই বর্ষাতেই এখনও বেহাল হয়ে চলেছে শহরের রাস্তাঘাট। এরই মধ্যে রবিবার মহালয়া, শহরের পুজোর ঢাকে কাঠি। তার আগে শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ঘুরে দেখলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সেই সঙ্গে গাড়ি থামিয়ে শুনলেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগও।

শুক্রবার হরিদেবপুর, কলকাতা পুরসভার ১১, ১৬ নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শনে (survey) বেরোন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গোটা শহর দুর্গোৎসবের জন্য সেজে ওঠা শুরু হয়েছে। পুলিশ থেকে প্রশাসন সুষ্ঠু ও নিরাপদ পুজোর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। তারই অঙ্গ হিসাবে পরিদর্শন করছেন মেয়রও। বিভিন্ন এলাকার ভাঙা রাস্তা ও জমা জলের পরিস্থিতি দেখতেই মূলত বেরিয়েছিলেন তিনি।

হরিদেবপুর এলাকায় এই বর্ষায় জমা জলের সমস্যা বেশি হয়েছে। সেখানে পরিদর্শনে গেলে স্থানীয় এক মহিলা হাত জোড় করে এগিয়ে আসেন। এলাকার জমা জলের সমস্যার সমাধানের অনুরোধ জানান। মেয়র জানান, এবছর বেশি বর্ষার জন্য এখনও বিভিন্ন জায়গায় এই সমস্যা রয়ে গিয়েছে। পুরসভা নিরন্তর সেই সমস্যার সমাধানে কাজ করে চলেছে।

আরও পড়ুন: ১৩ হাজার শতায়ু! এখনও কত নাম তালিকা থেকে মোছেনি কমিশন, তার প্রমাণ

এদিন এলাকা পরিদর্শন করে মেয়র ফিরহাদ হাকিম জানান, ভাঙা রাস্তার মেরামতির কাজ বেশিরভাগ জায়গায় হয়ে গিয়েছে। জলের প্রকল্পের কাজ চলার জন্য কিছু জায়গায় রাস্তা এখনও ভাঙা রয়েছে। শনিবার তিনি সল্টলেক এলাকায় পরিদর্শনে যাবেন।

Related articles

মমতার অভিযোগ সত্য প্রমাণিত, বিজেপির বিক্ষোভে শামিল যুবক ‘বহিরাগত’

তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগই সত্য প্রমাণিত হল। বৃহস্পতিবার সাখওয়াত মেমোরিয়ালের সামনে হাঙ্গামা করা যুবক...

তৃণমূল ভবনে মে দিবস: শ্রমিক অধিকার ও ভোট লুটে বিজেপিকে আক্রমণ দোলা সেনের

নির্বাচন আবহে ভোট কারচুপির ছাপ শ্রমিক দিবসেও। যেভাবে কেন্দ্রের মোদি সরকার নির্বাচনে নাগরিকদের ন্যায্য ভোটাধিকার হরণ করেছে, সেভাবেই...

সুপ্রিম-নির্দেশের পরেও এত দেরি! অবশেষে EPF-র ন্যূনতম পেনশন

২০২২ সালে সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দিয়েছিল বেতনের হিসাবে বাড়াতে হবে ন্যূনতম এপিএফ (EPF) পেনশন। চার বছর...

ভয় পাচ্ছেন মোদি! ‘মাতৃভূমি’ মুক্তি পিছতেই কেন্দ্রকে তোপ ইউটিউবার ধ্রুবর!

ফের পিছিয়ে গেল সলমন খানের (Salman Khan) আগামী ছবি 'মাতৃভূমি'র মুক্তির দিনক্ষণ। ছবিতে গালওয়ান প্রসঙ্গ ও চিন বিরোধী...