Friday, May 22, 2026

কৃষ্ণনগরের ছায়া তাহেরপুরে: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে নাবালিকাকে খুন! জালে তরুণ

Date:

Share post:

কৃষ্ণনগরের (Krishnanagar) ঘটনার রেশ কাটতে না কাটতেই, ফের প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন নাবালিকা! শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) তাহেরপুরে (taherpure)। বারবার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাস্তাতেই কুপিয়ে খুন করলেন ১৯ বছরের এক যুবক। তদন্তে নেমে পুলিশ শুভ মণ্ডল নামের ওই যুবককে গ্রেফতার (arrested by police) করেছে পুলিশ। আরও পড়ুন: মল্লারপুরে মা-মেয়ে খুনে ‘সাধুবাবা’র মৃত্যুদণ্ড বাতিল, যাবজ্জীবন সাজা হাই কোর্টের

অভিযুক্ত যুবক ও ওই নাবালিকা দুজনেই তাহেরপুর থানার বীরনগর ইছাপুর এলাকার বাসিন্দা। প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় টিউশন পড়তে যায় ওই নাবালিকা। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় তাঁকে খুঁজতে বেরোয় বাড়ির লোকজন। তারপর গভীর রাতে স্থানীয় এক পুকুরপাড় থেকে উদ্ধার হয় রক্তাক্ত দেহ। তাহেরপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতার পরিবারের অভিযোগ, অভিযুক্ত ওই তরুণ অনেকদিন ধরেই ওই মেয়েকে বিরক্ত করতো। প্রেমে ব্যর্থ হয়েই রাগের বশে খুন করেছে ওই নাবালিকাকে। শনিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছে পরিবার ও প্রতিবেশীরাও।

Related articles

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...