Friday, May 1, 2026

গ্রেফতার হোক ওলি! নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর ‘গুলি’র নির্দেশে দাবি জেন-জির

Date:

Share post:

নেপালের (Nepal) ‘Gen Z’ জনগোষ্ঠী শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী (Prime Minister) কেপি শর্মা ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) রমেশ লেখক-কে গ্রেফতারের দাবি তোলেন। সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে ডঃ নিকোলাস ভূষাল Gen Z আন্দোলনের পক্ষ থেকে বলেন, ৮ সেপ্টেম্বর নায়া বনেশ্বর এলাকার গুলি করার ফলে ১৯ জন আন্দোলনকারী নিহত হন। তাঁদের অভিযোগ আন্দোলনের দাপট কমাতে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গুলির নির্দেশ দেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেরও গ্রেফতারির দাবি জানিয়েছেন তাঁরা। Gen Z-রা তাঁদের দাবির পাশাপাশি একটি উচ্চস্তরের তদন্ত কমিশন গঠন করারও কথা বলছেন, যা ১৯৯০ সাল থেকে উচ্চপদস্থ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তাদের সম্পত্তি ও আচরণ অনুসন্ধান করবে। আরও পড়ুনঃ  ফের ভিনরাজ্যে বাঙালি হেনস্তা, বাড়ি ফিরেই রহস্যমৃত্যু পরিযায়ী শ্রমিকের

অন্যদিকে, কেপি শর্মা ওলি এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, তাঁর সরকার কখনোই পুলিশেকে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেয়নি। তিনি অভিযোগ করেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদকে ব্যাহত করার উদ্দেশ্যে “অভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীরা” আন্দোলনে প্রবেশ করেছে। ওলি আরও বলেন, পুলিশের যেসব ‘অটোমেটিক বন্দুক’দেখানো হয়েছিল, সেগুলি পুলিশ বাহিনীর কাছে নেই। তাই তিনিও বিষয়টি নিয়ে তদন্তের দাবি করেছেন।

Related articles

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...

জটিলতার অবসান, আমেরিকাতেই বিশ্বকাপ খেলবে ইরান, ঘোষণা ফিফার

আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের(USA) সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আসন্ন ফিফা বিশ্বকাপে(FIFA World Cup 2026 )ইরানের(Iran) খেলা নিয়ে জটিলতার সৃষ্টি...

সিসিটিভি ফুটেজ উধাও! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিইও অফিসের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল 

রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি নজরদারিতে বড়সড় বিভ্রাটের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই...

বেতন বকেয়ায় অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের, মরশুম শেষেই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার!

মে দিবসের দিনেই অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের (Mohamedan Footballers)।   স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর অনুশীলনে ছুটি দিয়েছিলেন কোচ...