Saturday, May 2, 2026

জুবিনের জন্য ১০ বিঘা জমিতে সমাধিস্থল: অন্তেষ্টির দিন ঘোষণা অসমে

Date:

Share post:

ভক্ত অনুরাগীর ভিড় এত যে অন্তেষ্টি ক্রিয়ার দিন ক্রমশ পিছিয়ে দিতে হচ্ছে অসম প্রশাসনকে। শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর সময় বাড়ানো না হলে বিক্ষোভের হুঁশিয়ারি দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। শেষ পর্যন্ত ২৩ সেপ্টেম্বর শিল্পী জুবিন গর্গের (Zubeen Garg) অন্তেষ্টি ক্রিয়ার দিন স্থির করেছে পরিবার ও অসম (Assam) প্রশাসন। তার আগে পর্যন্ত ভক্তরা তাঁদের শ্রদ্ধা জানাতে পারবেন।

রবিবার কয়েক লক্ষ মানুষের ভিড়ে জুবিনের মরদেহ গুয়াহাটিতে পৌঁছানোর পরই শুধুমাত্র অসম নয়, বাংলা, মনিপুর, মিজোরাম-সহ উত্তর-পূর্বের সব রাজ্য থেকে মানুষের ভিড় উপড়ে পড়ে শহরে। অনেক রাত পর্যন্ত সরুসজাই স্টেডিয়ামে শিল্পীকে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ।

আরও পড়ুন: অগণিত ভক্তের শেষবার ছুঁয়ে দেখার আকুতি: বিদায় জুবিন

প্রশাসনের তরফ থেকে জানানো হয়, অসমের (Assam) সোনাপুরে শেষকৃত্য সম্পন্ন হবে শিল্পী জুবিনের (Zubeen Garg)। জোড়হাটে ১০ বিঘা একটি জমির উপর তৈরি হবে একটি স্মৃতিসৌধ। সেখানে একটি সংগ্রহালয় তৈরিরও পরিকল্পনা করেছে অসম সরকার। সোনাপুরে অন্ত্যেস্টির পর জুবিনের ভষ্ম সেই সমাধিতে স্থান পাবে।

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...