Saturday, April 18, 2026

জামিন খারিজ বউবাজার বিস্ফোরণের মূলচক্রী খালিদের

Date:

Share post:

খারিজ হয়ে গেল বউবাজারের (Bou Bazar) বিধ্বংসী বিস্ফোরণের মূলচক্রী সাট্টাডন মহম্মদ খালিদের জামিন। সম্প্রতি মেয়াদ শেষের আগেই বউবাজার বিস্ফোরণের অন্যতম চক্রীকে মুক্তি দিতে রাজ্যকে এমনই নির্দেশ দিয়েছিল হাই কোর্টের (Kolkata High Court) সিঙ্গল বেঞ্চ। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চের নির্দেশ এবার খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চে। সোমবার মুক্তির নির্দেশ খারিজ করলেও বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওই সাজাপ্রাপ্ত রাজ্যের কাছে মুক্তির আবেদন করতে পারবে। রাজ্য তা বিবেচনা করবে। আরও পড়ুনঃ ভোলেননি মুখ্যমন্ত্রী, বড়িশা ক্লাবের পুজো উদ্বোধনে মঞ্চে পহেলগামে নিহত বিতানের বাবা-মার পাশে থাকার বার্তা

উল্লেখ্য, ১৯৯৩ সালের ১৬ মার্চ গভীর রাতে ২৬৭ বিবি গাঙ্গুলি স্ট্রিটের দোতলা বাড়িটি ভয়ঙ্কর বিস্ফোরণে গুঁড়িয়ে যায়। মৃত্যু হয় ৬৯ জনের। সেই মামলায় একদা কলকাতার সাট্টা কারবারের ‘বেতাজ বাদশা’ রশিদ খানের যাবজ্জীবন কারাদণ্ড হয়। বলা হয়, রশিদ খানের কাছে যে পরিমাণ বিস্ফোরক ছিল, তা গোটা কলকাতা উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মহম্মদ খালিদ সেই রশিদের ছায়াসঙ্গী। ওই মামলায় তাঁকেও যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। কয়েক বছর আগে খালিদ জেল থেকে মুক্তি পাওয়ার দাবিতে রাজ্য সরকারের ‘সেনটেন্স রিভিউ বোর্ডে’ আবেদন করে। সেই আবেদন খারিজ হয়ে যায়। এর পর আদালতের দ্বারস্থ হয় খালিদ।

Related articles

বৃদ্ধার হয়ে ভোট নাবালকের! প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে তৃণমূল 

বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার পর্বে বেনজির অনিয়মের অভিযোগ উঠল মহিষাদলে। এক দৃষ্টিহীন বৃদ্ধার ভোট তাঁর নাবালক নাতিকে...

হিম্মত থাকলে সামনে এসে লড়ুন, ব্যাকডোর দিয়ে এজেন্সি কেন? বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলনেত্রীর

তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াইয়ে ক্ষমতা নেই বিজেপির। তাই ব্যাকডোরে বাংলা দখলের উদ্দেশ্যে চলছে এজেন্সি-রাজ! তৃণমূলের প্রার্থীদের বাড়ি, পার্টি...

আবাসনে ঢুকে জোর করে ভোটপ্রচার! তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ, মানতে নারাজ বিজেপি প্রার্থী

অনুমতি না নিয়ে জোর করে আবাসনে ঢুকে ভোটপ্রচার! কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly Seat) বিজেপি (BJP) প্রার্থী...

IPL: ইডেনে বৈভব শো-তে বাদ সাধতে পারে কালবৈশাখী? নাইটদের দলে বদলের সম্ভাবনা

রবিবার ফের ইডেনে নামছে কেকেআর (KKR vs RR)। প্রতিপক্ষ, রাজস্থান রয়্যালস। যে দলে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের তারকারা...