Monday, June 8, 2026

অতিবৃষ্টির দুর্যোগে বিপর্যস্ত কলকাতা!পরীক্ষা স্থগিত ঘোষণা কলকাতা বিশ্ববিদ্যালয়ের, বন্ধ যাদবপুরও 

Date:

Share post:

রাত থেকে সকাল পর্যন্ত একটানা বৃষ্টিতে জলমগ্ন মহানগরী। রাস্তায় যান যন্ত্রণা আর দুর্ভোগের কথা মাথায় রেখে দুর্যোগের পরিস্থিতিতে এবার স্নাতক স্তরের সব পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা করল কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)। শিক্ষা প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবারের (২৩-০৯-২০২৫) সব পরীক্ষা স্থগিতের ঘোষণা করে জানানো হয়েছে খুব শীঘ্রই পরবর্তী তারিখ প্রকাশ করা হবে।

আজকের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পঠন পাঠন ও পরীক্ষাও বাতিল করা হয়েছে।

মহানগরীর উত্তর থেকে দক্ষিণ সর্বত্র জল যন্ত্রণার স্পষ্ট ছবি। সব রাস্তায় জল জমে থাকার কারণে বাস -ট্যাক্সি প্রায় অমিল। মেট্রো পরিষেবা ব্যাহত,ট্রেন পরিষেবা বিপর্যস্ত, চক্ররেল বন্ধ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতোই মঙ্গল ও বুধবার সব সরকারি স্কুলে ছুটি দেওয়া হয়েছে। বিভিন্ন বেসরকারি স্কুলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আজকের স্কুলে উপস্থিতি বাধ্যতামূলক নয়।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...