Friday, June 26, 2026

পুজো কার্নিভালের জন্য তৈরি রেড রোড, উদ্বোধনী নৃত্য পরিবেশনায় ডোনা

Date:

Share post:

রবিবার রেড রোডে পুজো কার্নিভালের (Durga Puja Carnival) মাধ্যমে চলতি বছরের দুর্গোৎসবের সমাপ্তি। শনির সকাল থেকেই অনুষ্ঠান প্রাঙ্গণে শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা ধরা পড়েছে। এবছর কার্নিভাল দশম বর্ষে পদার্পণ করছে। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় ছাড়াও উপস্থিত থাকবেন পুলিশ কমিশনার মনোজ বর্মা-সহ পুলিশের একাধিক উচ্চ পদস্থ কর্তারা। মন্ত্রীদের পাশাপাশি সাহিত্য সিনেমা ক্রীড়া জগতের তারকাদেরও দেখা যাবে। প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা অনুষ্ঠান দেখার জন্য রেড রোডে দুদিক জুড়ে ২০ হাজার দর্শকদের বসার ব্যবস্থা রাখা হচ্ছে। প্রায় ১০০ টি পুজো অংশ নিচ্ছে বলে খবর মিলেছে। কার্নিভালের মূল মঞ্চের সামনে প্রত্যেক পুজো কমিটির ২ মিনিট করে সাংস্কৃতিকে নিবেদন পরিবেশন করতে পারবে।


এবছরের পুজো কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। এছাড়াও হেভিওয়েট পুজোর ক্ষেত্রে সেলিব্রেটিদের পারফরম্যান্স দেখারও সুযোগ থাকছে। মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশেই বিশিষ্ট অতিথিদের সঙ্গে টলিউডের কলাকুশলী ও শিল্পীদের নক্ষত্র সমাবেশ ঘটবে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে ব্র্যান্ড অ্যাম্বাসেডারদের আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত থাকতে পারেন UNICEF-এর প্রতিনিধিরাও। একের পর এক বড় দুর্গাপুজো বিকেলের মধ্যে হাজির হবে রেড রোডে। প্রতিটি পুজোয় কমপক্ষে তিনটি করে লরি থাকবে। ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপত্তার দিকেও সজাগ দৃষ্টি দিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। রবিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটে থেকে অনুষ্ঠান শুরু হবে।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...