Saturday, February 7, 2026

প্রাকৃতিক বিপর্যয়ে কুমারগ্রামে ত্রাণসামগ্রী পৌঁছে দিল তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি

Date:

Share post:

গত রবিবার উত্তরবঙ্গে কুমারগ্রাম ব্লকের বৃত্তিবাড়ি এলাকায় প্রবল জলোচ্ছাসের কারণে ছোট সংকোশ নদীর দুইপাশ জলের তলায় চলে যায়। ছোট সংকোশ নদী ভুটান দিয়ে প্রবাহিত হয়ে এই বৃত্তিবাড়ি অঞ্চল অতিক্রম করেছে। এই অঞ্চল প্রধানত রাজবংশী সম্প্রদায়ের বসবাসের এলাকা। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির আলিপুরদুয়ার জেলা শাখা। তারা বৃত্তিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া মানুষদের শুকনো খাদ্যসামগ্রী যেমন মুড়ি, পাউরুটি, শিশুদের দুধ, বিস্কুট, চিড়া, গুড়সহ অন্যান্য জিনিস বিতরণ করেছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্বের পলাশ সাধুখাঁ, ভাস্কর কুন্ডু, বকুল দাস, চন্দ্রানী কুন্ডু সহ জেলার রত্নাদীপ ভট্টাচার্য, দিবাকর দাস, কালিদাস সরকার, রাজু রাম, প্রীতম দে, নয়ন মজুমদার, রাম চিক বাড়াইক, সুজিত পাল, রাজীব দে, ড্যানিয়াল ছেত্রী, সুবল তালুকদার, অভীক তালুকদার এবং কোচবিহার ও জলপাইগুড়ির জেলা নেতৃত্ব। জেলা প্রশাসনের উদ্যোগে ছোট সংকোশ নদীতে ভেঙে যাওয়া কাঠের ব্রিজ দ্রুত মেরামত করা হয়েছে, যাতে এলাকার যাতায়াত স্বাভাবিক হয়। প্রশাসন দ্রুতগতিতে কাজ চালাচ্ছে যাতে দুর্গত মানুষদের জীবন স্বাভাবিক ছন্দে ফিরে আসে। শিক্ষকরা জানিয়েছেন, তারা সবসময় সহনাগরিকদের পাশে থেকে সাহায্যের কাজ চালিয়ে যাবে।

আরও পড়ুন- শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু ‘চমক ভরা ধনতেরাস’

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

৩ বছর না হলে আনা যাবে না অনাস্থা, গৃহীত পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী বিল

পঞ্চায়েত স্তরে প্রশাসনিক স্থায়িত্ব ও সুষ্ঠু পরিষেবা নিশ্চিত করতে ত্রিস্তরীয় পঞ্চায়েতে শীর্ষ পদাধিকারীদের অপসারণ সংক্রান্ত নিয়মে বদল আনল...

জনবিচ্ছিন্ন বঙ্গ বিজেপি! ইস্তাহার বানাতে মানুষের রায় জানতে এবার ড্রপ-বক্স

বঙ্গ সংস্কৃতি, ভাষা তো বটেই, বাংলার রাজনীতিতেও কতটা জনবিচ্ছিন্ন, এবার নিজেরাই প্রমাণ করে দিচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। মানুষের...

আমেরিকার থেকে ৩গুণ জিনিস কিনতে বাধ্য ভারত: ভারত-মার্কিন চুক্তির সমালোচনায় বিরোধীরা

ভারতের স্বার্থ জলাঞ্জলি দিয়ে যে নরেন্দ্র মোদি (Narendra Modi) মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে বাণিজ্য চুক্তি...

জৌলুসহীন ম্যাচেও মান রাখল ইডেন, ম্যাচে নেই বল বয়

  ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ড ম্যাচ দিয়ে ইডেনে হল টি২০ বিশ্বকাপের বোধন। মান রাখল ক্রিকেটের নন্দন কানন। ওয়েস্ট ইন্ডিজকে ঘিরে...