Monday, May 11, 2026

‘ডাকাতি’ শেষ, চলছে না ছবি! ১৫ দিনের মধ্যেই রঘুর শো ৮ থেকে নেমে ২-এ

Date:

Share post:

বহু ঢক্কানিনাদ করে, কলকাঠি নেড়ে মাল্টিপ্লেক্সে শো (Multiplex Show) বাড়িয়ে ছিল রঘু ডাকাত (Raghu Dakat)। বলা ভালো, শোটাইমেও ডাকাতি। কিন্তু সেটা করেও শেষ রক্ষা হল না। ১৫ দিনের মধ্যেই মাল্টিপ্লেক্সে ৮ থেকে নেমে শো টাইম দাঁড়িয়েছে ২-এ। সিঙ্গল স্ক্রিনের অবস্থাও অথৈবচ। ১টি করে শো-এ চলেছে।

পুজোয় চারটে বাংলা ছবি (Bengali Film) রিলিজ হয়েছে। প্রশ্ন ছিল, চারটি ছবিই সমান হল, শোটাইম পাবে তো? শুটিং পাড়ায় ফিসফাস এইসবের নেপথ্যে নাকি ‘রঘু ডাকাত’-এর ‘হাত’ রয়েছে। সরাসরি দেব (Dev) বিরোধী মন্তব্য না করলেও, মেগাস্টারের (ব্রাত্য বসুর কথায়, দেব সুপারস্টারও নন) ছবি যে সিনেমা হল দখলের লড়াইয়ে নিজের প্রভাব খাটিয়ে যথেষ্ট এগিয়ে থাকার চেষ্টা করেছে তা অস্বীকার করেনি না কেউই। কিন্তু এত করেও শেষ কথা যাঁরা বলবেন শেষ দর্শককুলের মন গলাতে পারেনি রঘু।

খাপছাড়া কাণ্ডকারখানা, অবাস্তব মেকআপ, আজগুবি সেট, কৃত্রিম সংলাপ দর্শককে আর হল পর্যন্ত টানতে পারছে না। ফলে কমছে শোটাইম। ৮ দিয়ে শুরু হয়ে এখন ২টোয় গিয়ে ঠেকেছে শো। কিন্তু এখনও রক্তবীজ ২-এর শো রয়েছে ৩টি করে। তবে, শুধু মাল্টিপ্লেক্স নয়, শো টাইম কমছে প্রিয়া-নবীনার মতো সিঙ্গল স্ক্রিনেও। সেখানে ২টি করে শো ছিল, তা কমিয়ে একটা করে দেওয়া হয়েছে।
আরও খবর: বিহারের ভোট ময়দানে প্রতারক! অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণায় ঘটনায় গ্রেফতার প্রোমোটার রাজীব

পরিচালক বোধহয় ভেবেছিলেন দেবের (Dev) মাসল, দক্ষিণী ছবির অ্যাকশন, নাচগান ঢুকিয়ে দিলেই ছবি চলবে। ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) দেখতে বসলে মনে হবে বাংলা নয়, যেন ধুন্ধুমার অ্যাকশনের মারকাটারি দক্ষিণী ছবি চলছে। মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তপাতের ধ্বংস লীলা। সঙ্গে শো-টাইম ছিনিয়ে নেওয়া হবে। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। ১৫ দিনেই মাল্টিপ্লেক্সে রঘু ডাকাতে শো-টাইম নামল ৮ থেকে ২-এ।

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...