কেন্দ্রীয় প্রকল্পে বকেয়া বাড়ছে দিন দিন। প্রাকৃতিক দুর্যোগে যেখানে বিজেপি শাসিত রাজ্য কেন্দ্রীয় সাহায্য নির্দ্বিধায় পায়, সেখানে বাংলা বঞ্চিত। এরপর বিজেপির সেই কেন্দ্রীয় সরকারের সদস্য মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumder) উত্তরবঙ্গের (North Bengal) দুর্যোগ পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে চাঁদা সংগ্রহে (fund raise) নেমেছেন। সেই অর্থে ত্রাণ (relief) পৌঁছে দেবেন বলে দাবি করছেন। পদে পদে কেন্দ্রীয় বঞ্চনার পরে বিজেপির নেতাদের ত্রাণ সংগ্রহের কার্যক্রমকে কার্যত ছবি তোলার রাজনীতি বলে কটাক্ষ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC)।
উত্তরের জেলাগুলিতে দুর্যোগের পরিস্থিতির পরে বিজেপির একাধিক নেতা সেখানে গিয়ে সাহায্যের কথা বলেছেন। অথচ ত্রাণ নিয়ে কেউ পৌঁছননি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) হঠাৎ মনে পড়েছে উত্তরবঙ্গে ত্রাণ (relief) পৌঁছানোর কথা। তাই শুক্রবার তাঁকে দেখা যায় বাক্স নিয়ে গড়িয়াহাট (Gariahat) মোড় এলাকায় অর্থ সংগ্রহ করতে। সেই পদক্ষেপকেই কটাক্ষ তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও নির্বাচন কমিশন দফতরে গিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে কুণালের কটাক্ষ, ওঁদের মধ্যে প্রতিযোগিতা, কে প্রচারে থাকবেন। শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশন অফিসে যাচ্ছেন। আর সুকান্ত মজুমদার ত্রাণ সংগ্রহের নামে বাজারে গিয়ে ছবি দিচ্ছেন।

আরও পড়ুন: সোনালিরা ভারতীয়ই, প্রমাণিত বাংলাদেশ আদালতে: ১০দিনেও ফেরাতে ব্যর্থ ভারত

আদতে বিজেপির নেতারা বাংলার মানুষের সঙ্গে যে বঞ্চনার রাজনীতি করছেন, তা যে বাংলার মানুষ স্পষ্ট দেখতে পাচ্ছেন, তা তুলে ধরেন কুণাল ঘোষ। তাঁর দাবি, সুকান্ত মজুমদার (Sukanta Majumder) কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় সরকার বাংলাকে বকেয়া টাকাটা দিয়ে দিক। কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক দুর্যোগে অন্য রাজ্যকে টাকা দিচ্ছে। বাংলাকে টাকা দিচ্ছে না। আর কেন্দ্রীয় মন্ত্রী কৌটো হাতে নামছেন। মানুষ বুঝতে পারছেন এদের রাজনীতিটা কী। ছবি তোলার রাজনীতি শুভেন্দু-সুকান্তর।

–

–

–

–
–
–
