Friday, May 22, 2026

শতরান করে ভালোবাসার সংকেত, যশস্বীর মনের মানুষ কে জানেন?

Date:

Share post:

দ্বিশতরান করতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দাপুটে ব্যাটিং করেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal )। প্রথম দিনেই তাঁর ব্যাট থেকে এসেছিল ঝকঝকে শতরান। সেঞ্চুরি করে সেলিব্রেশনের সময় লাভ সাইন দেখান যশস্বী। সেটা নিয়েই শুরু হয়েছে চর্চা।

যশস্বীর প্রেমিকাকে নিয়ে চর্চা কম নেই। ব্রিটিশ নাগরিক ম্যাডির( Girlfreind Maddie) সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন বেশ অনেক দিনের। ভারতীয় দলের খেলা থাকলেই গ্যালারিতে মাঝেমধ্যেই দেখা যায় তাঁকে। দিল্লিতে শতরানের পর যশস্বীর লাভ সাইন দেখানো নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা।  নেটিজেনদের দাবি প্রেমিকা ম্যাডিকেই ভালবাসার সংকেত দেখিয়েছেন যশস্বী।

ভারতীয় দলের ম্যাচ ফলো করেন ম্যাডি। এরআগে হায়দরাবাদে ভারত-ইংল্যান্ড ম্যাচ চলাকালীন টিম ইন্ডিয়ার জার্সি পরে খেলা দেখতে গিয়েছিলেন ম্যাডি হ্যামিলটন। এছাড়াও ২০২৪ সালের আইপিএলে ম্যাডি হ্যামিলটনকে দেখা গিয়েছিল গ্যালারিতে। রাজস্থান রয়্যালসের ম্যাচ থাকলে তাঁকে দেখা যেত গ্যালারিতে। যশস্বী খেললেই তাঁকে হাততালি দিয়ে দেখা যেত।

গত আইপিএলেও ম্যাচ দেখতে গিয়ে নজর কাড়েন ম্যাডি। রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নেমেছিলেন যশস্বী। ভারতীয় তারকার জন্য গলা ফাটান তিনি। তখনই আরও জোরালো হয় যশস্বীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন।

ম্যাডির পাশাপাশি তাঁর পরিবারের সঙ্গেও নাকি দারুণ সম্পর্ক যশস্বীর। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া নানা ছবি থেকেও তা স্পষ্ট। ম্যাডির ভাই হেনরি নাকি যশস্বীর ভালো বন্ধু।

আরও পড়ুন :চটে লাল জয়সওয়াল! ক্যাপ্টেনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট যশস্বী

শনিবার অবশ্য দ্বিশতরান পেলেন না যশস্বী। অধিনায়ক গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হলেন । অধিনায়কের ‘ভুল’ সিদ্ধান্তে ১৭৫ রানে আউট হয়ে সাজঘরে ফিরে গেলেন।

Related articles

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল...

নিজের স্ত্রীকেই একাধিকবার বিয়ে! কী রহস্য লুকিয়ে খগেশ্বরের জীবনে

দীর্ঘ ৫২ বছরের দাম্পত্য জীবন। চার সন্তানের বিয়ে হয়ে গিয়েছে, ঘরে এসেছে নাতি-নাতনিও। কিন্তু জীবনের এই সায়াহ্নে এসে...

পুলিশ কীভাবে সিদ্ধান্ত নেবে যে কে অনুপ্রবেশকারী? প্রশ্ন তুলে সরব হলেন সাকেত

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই বলেছিলেন, SIR হল NRC-এর গোপন বা পরোক্ষ রূপ। এই প্রসঙ্গেই...

ছিন্নভিন্ন ভূখন্ড থেকে ছিন্নমূল জনতার নায়ক রশিদ, সাজঘরে উদ্দাম সেলিব্রেশন

আইএসএলে খেতাব জয়ের পাশাপাশি সেরা তালিকাতেও দাপট ইস্টবেঙ্গল ফুটবলারদের। ১১ গোল করে গোল্ডেন বুট জিতেছেন ইস্টবেঙ্গলের স্ট্রাইকার ইউসেফ...