Saturday, May 2, 2026

আরসিবির সঙ্গে চুক্তিতে অনীহা, আইপিএল থেকেও অবসর নেবেন কোহলি!

Date:

Share post:

টেস্ট, টি২০ আন্তজার্তিক থেকে অবসর নিয়েছেন। ওডিআইতে অস্ট্রেলিয়াই শেষ সফর কিনা বিরাটের(Virat Kohli) তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এবার কোহলির আইপিএল থেকেও অবসর নিয়ে চর্চা শুরু হয়েছে।

একটি ইংরেজি ওয়েবসাইটের খবর অনুসারে, আরসিবি-র (ব্র্যান্ড প্রোমোশন সংক্রান্ত একটি ব্যবসায়িক চুক্তিতে সই করার কথা ছিল বিরাট কোহলির। কিন্তু, কোহলি এই চুক্তিতে সই করতে অস্বীকার করেন। ২০২৬ সালের আইপিএলের জন্য বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত বাণিজ্যিক সংস্থাটির কর্তৃপক্ষ একাধিক বার চুক্তি পুনর্নবীকরণের প্রস্তাব দিয়েছেন কোহলিকে। প্রতি বারই কোহলি অপেক্ষা করতে বলেছেন তাঁদের।

কোহলির বার বার প্রত্যাখ্যান ঘিরেই তৈরি হয়েছে তাঁর অবসরের জল্পনা।এই ব্যাপারে বিরাট কোহলি কিংবা আরসিবি-র পক্ষ থেকে এখনও পর্যন্ত অবশ্য কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

আরও পড়ুন :ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা, রাহুলের কর্মকাণ্ডে তীব্র বিভ্রান্তি

২০০৮ থেকে আরসিবিতেই খেলেছেন বিরাট। ফর্মের ভালো-মন্দ, ফ্র্যাঞ্চাইজির লাগাতার স্বপ্নভঙ্গ- লাল জার্সিতে সমস্ত কিছুর সাক্ষী থেকেছেন। ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চলতি বছরের আইপিএলে চ্যাম্পিয়ন হয় আরসিবি । যদিও আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার বিজয়োৎসবে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়।

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...