Monday, May 11, 2026

মিরিকের কাছে ভয়াবহ দুর্ঘটনা, খাদে গাড়ি পড়ে মৃত তিন, নিখোঁজ এক মহিলা 

Date:

Share post:

মিরিক থেকে কাঁকড়ভিটা যাওয়ার পথে নৌলডাঁড়ার কাছে বুধবার দুপুরে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। পাহাড়ি ঢালু রাস্তায় যাত্রিবাহী একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৭ জন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পরই গ্রামবাসীরা ছুটে এসে উদ্ধারকাজে যোগ দেন। তাঁদের তৎপরতায় গাড়ির মধ্যে থাকা এক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে শিশুটির মা এখনও নিখোঁজ। দুর্ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় উদ্ধারকাজে প্রথম দিকে কিছুটা বিলম্ব হয় বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ ও উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে নকশালবাড়ি ব্লক হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর মিরিক মহকুমা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গিয়েছে— ধনবাহাদুর কটওয়ার, নেপালের ধুলাবাড়ি এলাকার বাসিন্দা। বাকি মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।

জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে সেই সড়কে যা দুধিয়া সেতুর ক্ষতির পর থেকে মিরিক–শিলিগুড়ি যাতায়াতের প্রধান বিকল্প পথ হিসেবে ব্যবহার হচ্ছে। প্রশাসনের আশঙ্কা, অতিরিক্ত যানচলাচল ও পাহাড়ি রাস্তার বাঁক বিপজ্জনকভাবে সরু হয়ে পড়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই ওই পথে সতর্কবার্তা জারি করেছে এবং দুর্ঘটনা প্রতিরোধে রাস্তা সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে।

আরও পড়ুন – অস্কারের পাশেই ইস্টবেঙ্গল ক্লাব, বিতর্কের মধ্যেই বার্তা শীর্ষকর্তার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...