Sunday, May 31, 2026

কারখানার শৌচালয়ে রক্তাক্ত দেহ, চাঞ্চল্য নরেন্দ্রপুরে

Date:

Share post:

শৌচালয়ে উদ্ধার রক্তাক্ত দেহ! দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে (narendrapur at south 24 parganas) এক পানীয় প্রস্তুতকারক সংস্থার কারখানার শৌচালয় থেকে উদ্ধার হল এক কর্মীর রক্তাক্ত দেহ (worker murder in toilet)। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মৃতের পরিবার ও সহকর্মীদের অভিযোগ, এটি আত্মহত্যা নয়। পরিকল্পিত খুন।

মৃতের নাম কবীর হোসেন মোল্লা (৩০)। পরিবারের দাবি, গত ২২ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন কবীর। সেদিন সন্ধে থেকে তাঁর মোবাইল ফোন অফ পাওয়া যায়। খোঁজাখুঁজি করতে গিয়ে পরিবারের সদস্যরা তাঁর মোটরবাইকটি কারখানার বাইরে দাঁড়ানো অবস্থায় দেখতে পান। শুক্রবার সকালে কারখানার শৌচালয় থেকে তাঁর দেহ উদ্ধার হয়। আরো পড়ুন: কুনার নদীতে বাঁধ তুলছে আফগানিস্তান! উদ্বেগে পাকিস্তান 

পুলিশ সূত্রে খবর, শৌচালয়ের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তবে দেহে একাধিক আঘাতের চিহ্ন মেলে। মুখে ও মাথায় গভীর ক্ষত দেখা গিয়েছে। প্রাথমিক অনুমান, ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে।

ঘটনার পর কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। তাঁদের অভিযোগ, নিখোঁজের পর বিষয়টি জানানো হলেও কারখানা কর্তৃপক্ষ তেমন উদ্যোগ নেয়নি। নরেন্দ্রপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে, সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related articles

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, সিঙ্গাপুর ওপেন জিতলেন সাত্ত্বিক-চিরাগ জুটি

২ বছরের অপেক্ষার অবসান। সিঙ্গাপুর ওপেন(Singapore Open) ব্যাটমিন্টন খেতাব জিতলেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি (Satwiksairaj Rankireddy and...

কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক স্থগিত, সোম-মঙ্গলের কর্মসূচি ঘোষণা

আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে এলাকায় রয়েছেন বিধায়করা। ফলে রবিবার কালীঘাটে ডাকা পরিষদীয় দলের বৈঠকে ৮০ জনের মধ্যে...

IPL: জনপ্রিয়তার মধ্যেই অশনি সংকেত! নিয়ম বদল চেয়ে বোর্ডকে বার্তা সচিনের

বর্তমানে বিশ্বে জনপ্রিয়তম ক্রিকেট লিগ আইপিএল(IPL)। প্রতি বছরই এই লিগের জনপ্রিয়তার গ্রাফ পাল্লা দিয়ে বাড়ছে। তবে বিপুল জনপ্রিয়তার...

রাজ্যে ৪টি নতুন স্মার্ট সিটি গড়ার পরিকল্পনা! উত্তরবঙ্গেও হবে নতুন শহর

পশ্চিমবঙ্গে চারটি নতুন 'স্মার্ট সিটি' (Smart City) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার। এই প্রস্তাবিত শহরগুলির তালিকায়...