Sunday, May 31, 2026

উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার: ফলাফল প্রকাশ ৩১ অক্টোবর

Date:

Share post:

পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের (semester) ফলাফল। আগামী ৩১ অক্টোবর দুপুর ১টা নাগাদ সংসদের ওয়েব সাইটে (website) ফলাফল দেখা যাবে। শুক্রবার এমনটাই জানান, সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ।

আরও পড়ুন: রাজ্যের হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা: খতিয়ে দেখতে পুলিশের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

এবারেই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। গত ২২ সেপ্টেম্বর তৃতীয় সেমিস্টারের (third semester) পরীক্ষা শেষ হয়। সেই ফলাফল (result) প্রকাশিত হবে আগামী শুক্রবার। ফলাফল দেখার ক্ষেত্রে মোট প্রাপ্ত নম্বর, বিষয় ভিত্তিক প্রাপ্ত নম্বর, বিষয় ভিত্তিক পার্সেন্টেইল জানা যাবে সংসদ প্রকাশিত ফলাফলে। দ্বাদশের দ্বিতীয় অর্থাৎ উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) চতুর্থ সেমেস্টার হবে ফেব্রুয়ারিতে। দ্বাদশ শ্রেণির (Class-XII) ২টি সেমিস্টারের নম্বর যোগ করে তারপরেই মূল রেজাল্ট প্রকাশিত হবে।

Related articles

সোমে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন-শপথ: জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের নয়া বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। সোমবার লোকভবনে শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী। রবিবার, নিজের...

এবার মদন মিত্রের কামারহাটির বাড়িতে হানা পুলিশের, কিন্তু কেন?

এবার তৃণমূল বিধায়ক মদন মিত্রের একটি বাড়িতে অতর্কিতে হানা দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি বড় দল। তবে পুলিশ...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, সিঙ্গাপুর ওপেন জিতলেন সাত্ত্বিক-চিরাগ জুটি

২ বছরের অপেক্ষার অবসান। সিঙ্গাপুর ওপেন(Singapore Open) ব্যাটমিন্টন খেতাব জিতলেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি (Satwiksairaj Rankireddy and...

কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক স্থগিত, সোম-মঙ্গলের কর্মসূচি ঘোষণা

আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে এলাকায় রয়েছেন বিধায়করা। ফলে রবিবার কালীঘাটে ডাকা পরিষদীয় দলের বৈঠকে ৮০ জনের মধ্যে...