Saturday, June 20, 2026

একটা চালেই বদলে গেল ম্যাচের রঙ, জেমাইমার সাফল্যের নেপথ্যে রয়েছেন কে?

Date:

Share post:

জেমাইমা রদ্রিগেজের(jemimah rodrigues ) দুরন্ত ইনিংসে ভর করেই একদিনের বিশ্বকাপের ফাইনালে(ICC  ODI World Cup) উঠেছে ভারতীয় মহিলা দল। ব্যর্থতার অন্ধকার থেকে সাফল্যের আলোয় জেমাইমা। স্মৃতি-হরমনপ্রীতদের ছাপিয়ে ভারতীয় ক্রিকেটের নতুন রাণী। কিন্তু জেমাইমার নায়িকা হয়ে উঠার নেপথ্যে রয়েছেন একজন মুম্বইকর। তিনি অমল মজুমদার(India head coach Amol Muzumdar)। ভারতীয় দলের হেড কোচ।

ম্যাচের আগে কেউই ভাবেনি, জেমাইমা তিন নম্বরে ব্যাট করতে নামবেন। অবাক করা বিষয় হলো, ম্যাচ শুরুর মাত্র পাঁচ মিনিট আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন অমল। জেমাইমাকে পাঁচ নয় তিন নম্বর স্থানে পাঠান ব্যাট করতে। জেমাইমা নিজেও জানতেন না এই পরিবর্তনের কথা। ফ্রেশ হওয়ার পর ওয়াশরুম থেকে বেরোতেই তাকে জানানো হয় যে তিনি তিন নম্বরে নামবেন।

আসলে দুই ওপেনার দ্রুত আউট হওয়ার পর একজনকে দরকার ছিল যিনি ইনিংস ধরতে পারেন। কারণ বড় রান তাড়া করতে গেলে সবার আগে দরকার ক্রিজে টিকে থাকা।  জেমাইমাকে কঠিন দায়িত্ব দেন কোচ। না হতাশ করেননি ম্যাচের রঙ বদলে দিলেন জেমাইমা। সঙ্গে নিশ্চিত করলেন বিশ্বকাপ ফাইনালের টিকিট।

ম্যাচের পর আবেগপ্রবণ জেমাইমা বলেন, ‘আমি জানতাম না আমাকে তিনে নামতে হবে। ফিল্ডিংয়ের পর যখন সাজঘরে ফিরু তখনও জানতাম আমি পাঁচে ব্যাট করব, সেই ভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। দল ব্যাট করতে নামার পাঁচ মিনিট আগে আমাকে বলা হয় তিনে ব্যাট করতে নামতে।’

এর আগের বিশ্বকাপে দলে সুযোগ হয়নি। প্রবল মানসিক যন্ত্রণায় অবসাদে ভেঙে পড়েছিলেন একসময়। নিজেকে জাতীয় দলে ফিরে আসার লড়াই শুরু করেন সঙ্গী ছিবল বাইবেল। এবারের বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু শুরুটা ভালো হয়নি। প্রথম মাচে শূন্য করেছিলেন। পরবর্তী তিনটি ম্যাচে রান না পাওয়ায় বাদও পড়েছিলেন।

অস্ট্রেলিয়াকে হারিয়ে কাঁদতে কাঁদতেই কোনও মতে মাইক্রোফোনটা হাতে নিয়ে জেমাইমা আবেগে ভাসালেন সবাইকে। বোঝালেন বড় প্লেয়াররা বড় ম্যাচেই জ্বলে উঠেন।

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...