Thursday, May 14, 2026

প্রেরণা-র বইপ্রকাশে বেথুনের প্রাক্তনীর মিলনমেলা

Date:

Share post:

কলকাতার (Kolkata) অ্যাগোরা স্পেসে ২রা নভেম্বর রবিবার আয়োজিত হলো প্রেরণা পাবলিশার্সের বইপ্রকাশ অনুষ্ঠান। এই প্রকাশনা সংস্থার এবারের আয়োজনে বিশেষ মাত্রা যোগ করেছে, প্রকাশিত গ্রন্থগুলির প্রকাশক, লেখক ও উদ্বোধক—সকলেই বেথুন স্কুল ও কলেজের প্রাক্তনী।
অনুষ্ঠানের সূচনা করেন প্রেরণা পাবলিশার্সের কর্ণধার ও ঔপন্যাসিক প্রিয়াঙ্কা ঘোষ। ইতিমধ্যেই তাঁর লেখা উপন্যাস ‘সাগরবেলার ঘর’ ও ‘কাটাঘুড়ি আট’ পাঠকমহলে বেশ সাড়া ফেলেছে। তাঁর নতুন উপন্যাস ‘পিতা ত্বমেব’-এর প্রচ্ছদ উন্মোচন করেন প্রচ্ছদশিল্পী সুদীপ্তা রায়, যার ভিত্তি বাবা-মেয়ের সম্পর্কের ভিত্তিতে তৈরি। প্রকাশিত হয় আরও তিনটি বই। যার মধ্যে ছিল প্রাক্তন অধ্যাপিকা কুমকুম চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থ ‘কবিতার কাল ও আজ’, সরকারি আধিকারিক সুমনা দত্তর গল্পসংকলন ‘শ্রাবণের ধারার মতো’ এবং কবি স্বাতী দের বই ‘মন দরিয়া’। আরও পড়ুন: যোধপুরের রেশ কাটতে না কাটতে ফের দুর্ঘটনা জয়পুরে! মৃত ১২, আহত ৫০

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষা কৃষ্ণা রায়, প্রাক্তন অধ্যাপিকা শান্তা মুখোপাধ্যায় এবং মহিলা ক্রিকেটার টুকটুকি দত্ত। অতিথি ও লেখকদের হাতে স্মারক হিসেবে প্রচ্ছদশিল্পী শৌর্য চ্যাটার্জীর নির্মিত “টাইপ আর্ট” তুলে দেন সংস্থার সহযোগী কর্ণধার অনুপম দাস। রবিবারের আলোচনায় উঠে আসে গত ২২ সেপ্টেম্বরের মেঘভাঙা বৃষ্টিতে প্রেরণা পাবলিশার্সের ক্ষয়ক্ষতির বিষয়টিও। তবে প্রতিকূলতার মধ্যেও নতুন লেখকদের প্রকাশনার সুযোগ করে দেওয়ার এই প্রয়াসকে উপস্থিত সকলেই সাধুবাদ জানান।

যাঁরা সরাসরি অনুষ্ঠানে থাকতে পারেননি, তাঁদের জন্য প্রেরণা পাবলিশার্সের ফেসবুক পেজ থেকে পুরো অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হয়। সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে প্রেরণার এই উদ্যোগ শুধু নতুন লেখকদের পথ খুলে দিচ্ছে না, একই সঙ্গে প্রাক্তন বেথুনীদের সৃষ্টিশীল বন্ধনকেও আরও দৃঢ় করছে।

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...