Sunday, May 17, 2026

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

Date:

Share post:

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) রেল দফতর, ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাশপুরের রেল দুর্ঘটনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। চালকের সিগনাল (signal) দেখার ভুলকেই দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসাবে তুলে ধরা হল। দুর্ঘটনায় মৃত বেড়ে ৮। গুরুতর আহত অন্তত ১৭ জন।

রেলের যথাযথ রক্ষণাবেক্ষণ করতে ব্যর্থ রেল কর্তৃপক্ষ (Railway authority) যেমন প্রতিবারই আর্থিক ক্ষতিপূরণ দিয়ে দায় ঝাড়ার চেষ্টা চালায়, এবারেও তার ব্যতিক্রম হল না। বিলাসপুরের (Bilaspur) ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে, গুরুতর আহতদের ৫ লক্ষ টাকা ও অন্যান্য আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের (compensation) ঘোষণা করে রেল দফতর।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

মঙ্গলবার রাত পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানান বিলাসপুরের (Bilaspur) জেলাশাসক সঞ্জয় আগরওয়াল। মৃতদের মধ্যে প্যাসেঞ্জার ট্রেনের চালকও (driver) রয়েছেন। মালগাড়ির উপর আটকে থাকা প্যাসেঞ্জার ট্রেনের ভাঙা অংশে দুজন আটকে থাকার খবরও জানান তিনি। সেই সঙ্গে জানান অন্তত ১৬-১৭ জনের অবস্থা আশঙ্কাজনক। আটকে থাকা যাত্রীদের উদ্ধার করার জন্য এনডিআরএফ বাহিনী তলব করা হয়।

তবে দুর্ঘটনার কারণ হিসাবে এবারেও মৃত প্যাসেঞ্জার ট্রেনের চালককে দায়ী করছে রেল দফতর। একাংশের দাবি, প্রাথমকি তদন্তে পাওয়া গিয়েছেন ওই লাইনে মালগাড়িটি দাঁড়িয়ে ছিল। সেই সময় প্যাসেঞ্জার ট্রেনটি একটি লাল সিগনাল ভেঙে মালগাড়ির (goods train) পিছনে ধাক্কা মারে। যদিও চালক মারা যাওয়ায় এখুনি এই দাবির সত্যতা বিচার করা সম্ভব নয়।

Related articles

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...