Wednesday, May 6, 2026

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

Date:

Share post:

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan – Salman Khan)।ভেন্টিলেশনে রয়েছেন শোলের ‘বীরু’। শেষ খবর পাওয়া অনুযায়ী হাসপাতালেই রয়েছেন হেমা মালিনী (Hema Malini)। তাঁর সঙ্গে সানি দেওল ও ববি দেওল রয়েছেন। পরিবারের তরফ থেকে অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে কিছু না বলা হলেও সোশ্যাল মিডিয়ায় হেমা পোস্ট করে লেখেন, ‘ধরমজির স্বাস্থ্য নিয়ে সবাই দুশ্চিন্তায়। তাই সবাইকে জানাতে চাই। চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।’ তবে অসমর্থিত সূত্রের খবর সন্ধ্যার পর থেকেই অভিনেতার অবস্থা যথেষ্ট সংকটজনক। যেহেতু তাঁর বয়স নব্বইয়ের দোড়গোড়ায়, তাই কোনও ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকরা। ইতিমধ্যেই তৈরি হয়েছে মেডিক্যাল বোর্ড। শাহরুখ বা সলমানরা হাসপাতালে অভিনেতাকে দেখার পর কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি।এরপরই খবর ছড়ায় যে ধর্মেন্দ্র মারা গেছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা অভিনেতার পরিবারের তরফে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Related articles

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...