Friday, May 15, 2026

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

Date:

Share post:

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st Kolkata International Film Festival) আজ সমাপ্তি। সকাল থেকে একগুচ্ছ চলচ্চিত্র উপভোগ করার সুযোগ, সন্ধ্যায় রবীন্দ্র সদনে (Rabindra Sadan) কৃতি সম্বর্ধনা ও সেরার সেরা সিনেমাকে পুরস্কৃত করা হবে। বৃহস্পতিবার দুপুরে রবীন্দ্রসদনে এক বিশেষ আলোচনা সবাই অংশ নেবেন শান্তনু মৈত্র (Shantanu Moitra) । বিষয়, ‘When Music Becomes Cinema’। যে কথা ভাষায় প্রকাশ করা যায় না তা অবনীলায় বলে দিতে পারি সুর। জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকারের সঙ্গে এ নিয়ে আলোচনা করবেন অরিন্দম শীল (Arindam Sil)। এরপরই সংবর্ধিত করা হবে শান্তনুকে।

আরও পড়ুন: KIFF: গাধার নীরব দৃষ্টি দিয়ে মানুষের আত্মার প্রতিবিম্ব দেখাল পোল্যান্ডের ছবি ‘ইও’ 

নন্দনে আজ পরিবেশ সচেতনতায় নির্মিত Ghost Elephants দেখানো হবে। সিনে উৎসবের শেষ দিনে রাধা স্টুডিওতে রাজা চন্দ পরিচালিত ‘হালুম'(Haloom) দেখার সুযোগ দর্শকদের। উৎসবের দশমীতে FIPRESCI 100 লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হবে পরিচালক গৌতম ঘোষকে (Goutam Ghosh)। বিকেলে গোল্ডেন রয়াল বেঙ্গল টাইগার পুরস্কার, হীরালাল সেন মেমোরিয়াল পুরস্কার ঘোষণা করা হবে।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...