Saturday, May 16, 2026

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

Date:

Share post:

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ চাষিরা। চাষের খরচ তো দূরের কথা। বাজারে পেঁয়াজ এনে বিক্রি করার খরচই উঠছে না ডবল ইঞ্জিন (double engine) রাজ্যের পেঁয়াজ চাষিদের। এদিকে বাজারে পেঁয়াজের দাম কমেনি। মধ্যপ্রদেশে বিজেপির আমলে ফুলে ফেঁপে উঠছে পেঁয়াজের ব্যবসায়ী (onion traders) আর মিডল ম্যানরা, আফশোষ চাষিদের (farmers)।

মধ্যপ্রদেশের মন্দসৌর (Mandsaur) জেলার পেঁয়াজ চাষিরা বাজারে পেঁয়াজ বিক্রি করতে এসে এতটাই হতাশ, অনেকেই বলছেন পেঁয়াজ বিক্রি করবেন না তাঁরা। দরকার হলে বিনামূল্যে দিয়ে দেবেন লোককে। তাতে অন্তত তাঁদের পেঁয়াজ বিক্রি করতে আসার যাতায়াতের খরচটুকু বেঁচে যাবে।

মন্দসৌরের (Mandsaur) বাজারে গত কয়েকদিন ধরে যে চাষিরা এসেছেন তাঁরা পেঁয়াজের (onion) দাম পেয়েছেন প্রতি কেজিতে কেউ ১.৭০ টাকা, কেউ ১.৯৯ টাকা। গ্রাম থেকে পেঁয়াজ গাড়ি করে আনতে কারো খরচ হয়েছে হাজার টাকা। কারো বা ৭০০ টাকা। মাঝারি মানের চাষিরা ৬-৭ কুইন্টালের বেশি পেঁয়াজ চাষ করেন না। ফলে যাতায়াতের খরচ ওঠে না চাষিদের।

আরও পড়ুন: ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

চাষিরা অভিযোগ তুলছেন, তাঁরা দাম না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। অথচ যে ব্যবসায়ীদের কাছে তাঁরা বিক্রি করছেন, তাঁরাই লাভ তুলে নিচ্ছে। অন্যদিকে বাজারে দাম না কমিয়ে বিক্রি করে দোকানিরাও লাভ তুলে নিচ্ছে। মাঝখান থেকে লোকসানে একমাত্র কৃষকরা। মধ্যসত্ত্বভোগী (middleman) থেকে ব্যবসায়ী (traders) – সকলেই চাষির রক্তের বিনিময়ে ফলানো ফসলের লাভের কড়ি গুণছে।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...